Logo
Logo
×

রাজনীতি

জেলা যুবদলের কমিটি নিয়ে কেন্দ্রের গড়িমসি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৯:৫৬ এএম

জেলা যুবদলের কমিটি নিয়ে কেন্দ্রের গড়িমসি
Swapno


 # এদিন ওদিন কমিটি হবে বলে নিয়মতি আশ্বাস দিচ্ছেন কেন্দ্র


নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটির আহ্বায়ক কমিটির পদ গড়িমসি করছে কেন্দ্রীয় যুবদলের নেতৃবন্দ। দীর্ঘ ৭ মাস যাবৎ জেলা যুবদলের কমিটিতে আহ্বায়কের পদ ফাঁকা। যার কারণে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি পুরো জেলা যুবদলের ভড় নিজ কাঁদে বহন করে যাচ্ছে।

 

 

এককভাবে এতো বড় একটি জেলা যুবদলের সংগঠনের হাজারো নেতাকর্মীদেরকে রাজপথে উজ্জ্বীবিত রেখেছেন তিনি। কিন্তু নেতৃবৃন্দরা দাবি করছে, সংগঠনে মধ্যে মূল দায়িত্ব রক্ষাত্বে অতি শীগ্রই কমিটিতে আহ্বায়ক অনন্ত জরুরী। যার পরিপ্রেক্ষিতে আহ্বায়কের দায়িত্ব নিতে যোগ্য ও অযোগ্য অনেক নেতাকর্মীরই নানাভাবে গ্রুপিং ও লবিং করে যাচ্ছে। যে যার যার মতো নিজ বলয় দ্বারা নেতাকর্মী নিয়ে যুবলদের আলাদা ব্যানারে দলীয় সকল কর্মসূচি পালন করে যাচ্ছে।

 

 

কিন্তু দীর্ঘদিন তারা কোন পদে পদায়ন না হওয়ার কারণে ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে। যার কারণে সংগঠনে সৃষ্টি হচ্ছে নানা দ্বন্দ্ব। এদিকে তৃণমূল নেতাকর্মীরা বলছে কেন্দ্র কোন স্বার্থে জেলা যুবদলের কমিটি আটকে রাখছে তা নিয়ে নেতাকর্মীদের মাঝে জমে রয়েছে নানা প্রশ্ন। পদপ্রার্থী অনেকেই বলছে কেন্দ্রীয় যুবদল এ দিন ও দিন বলে কমিটি পিছিয়ে রেখেছে যার কারণে বর্তমানে চূড়ান্ত আন্দোলন সংগ্রামের বছরে পিছিয়ে পড়ার আকাঙ্খা রয়েছে জেলা যুবদলের। 

 

 

দলীয় সূত্রে জানা যায়,  গত ২০২২ সালের ১৬ মার্চ কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষনা করা হয়েছিল। নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। কমিটিতে গোলাম ফারুক খোকনকে আহবায়ক আর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনিকে সদস্য সচিব করা হয় গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয় ভিপি কবিরকে।

 

 

কিন্তু কমিটি হওয়ার ছয় মাসের মাথায় ১৫ নভেম্বর ঘোষনা করা হয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্যের আহবায়ক কমিটি যেখানে সদস্য সচিব করা হয় জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনকে। ফলে জেলা যুবদলের আহবায়ক পদটি খালি হয়ে যায়। তারপর থেকেই জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির একক নেতৃত্বে একদিকে চলছে যুবদলের একাংশের রাজনীতি।

 

 

অপরদিকে জেলা যুবদলের নেতৃত্ব প্রত্যাশীদের ভিন্নভিন্ন অবস্থান থেকে জেলা যুবদলের ব্যানারে চালিয়ে আসছে জেলা যুবদলের রাজনৈতিক কার্যক্রম।জেলা যুবদলের নেতৃত্ব প্রত্যাশী প্রায় ডজন খানেক নেতা দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন। নানা বলয় ও গ্রুপিংয়ের কারণে জেলা যুবদলের কমিটি গঠন জটিল আকার ধারণ করেছে, যার ফলে জেলা যুবদলের কমিটি আসছেনা বলে মনে করছেন নেতাকর্মীরা।

 

 

যার কারণে আহ্বায়ক পদায়ন করে নয়া কমিটি গঠনের জন্য বার বার পিছিয়ে পরছে কেন্দ্র। এদিকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকেই। দলের বিরোধীতাকারী কাউকে নতুন কমিটিতে স্থান না দিতে এবং যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী পদপ্রার্থী নেতাদের জীবনবৃত্তান্ত, দলীয় কর্মকাণ্ডে ভূমিকা, তৃণমূলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে যাচাই বাছাই করে এমন নেতাদের কমিটিতে দায়িত্ব দিতে কেন্দ্রীয় যুবদলের প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।

 

 

আর জেলা যুবদলের নতুন কমিটি গঠনের খবরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচঞ্চলতা ফিরে আসলে ও কেন্দ্রের নানা গাড়িমসিতে এটা আর হয়ে উঠছে না। কারা আসছেন জেলা যুবদলের দায়িত্বে এ নিয়ে যুবদল নেতাকর্মীর মধ্যে চলছে ব্যাপক আলাপ-আলোচনা। এবার নতুন কমিটি গঠন হলে জেলা যুবদল আরও চাঙা হবে বলে মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা।

 

 

ইতিমধ্যে জেলা যুবদলকে ছায়া দিয়ে রাখা মশিউর রহমান রনিকেই আহ্বায়কের হিসেবে দেখতে চান অনেকেই। অপর দিকে কেন্দ্রীয় যুবদলের কার্যকরী কমিটির ১নং সদস্য সাদেকুর রহমান সাদেককে ও জেলা যুবদলের একটি ভালো দায়িত্বে দেখতে চান তৃণমূল নেতৃবৃন্দরা। এরা ছাড়াও জেলা যুবদলে নিজ নিজ বলয় থেকেই অনেকে দায়িত্ব পেতে জোরদার লবিং করে যাচ্ছে। সকলেরই দাবি, এই চূড়ান্ত আন্দোলনের বছওে জেলা যুবদলের যোগ্য একটি কমিটি অতন্ত জরুরী। আর বর্তমানে কমিটি গঠনে কেন্দ্রের যে ধীরগতি চলছে তা সংগঠনের জন্য অশুভনীয়। 

 

 

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুগের চিন্তাকে বলেন, জেলা যুবদলের নতুন কমিটি নিয়ে এখন পর্যন্ত কেন্দ্র আমাদের আভডেট কিছ্ইু জানায়নি। আমরা বর্তমানে আন্দোলণ মুখী রাজনীতিতে ব্যস্ত সময় পার করছি। আর কেন্দ্রের দেওয়া সকল কর্মসূচিতে বর্তমানে জেলা যুবদল সকল সংগঠন থেকে অনেকটাই এগিয়ে ও শক্তিশালী। বর্তমানে জেলা যুবদলের কমিটিতে আহ্বায়কের পদ ফাঁকা থাকার কারণে কমিটি আবারো পূর্ণগঠন করা হবে। সবশেষে আমরা বর্তমানে আশা করছি অতি শ্রীঘ্রই যোগ্য নেতৃত্ব দ্বারা কমিটি গঠন করবে কেন্দ্রীয় যুবদল। 

 

 

এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের কার্যকরী কমিটির ১নং সদস্য ও জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাদেকুর রহমান সাদেক যুগের চিন্তাকে বলেন, আমি বর্তমানে জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী আমরা বর্তমানে আন্দোলণ মুখী রাজনীতিতে ব্যস্ত সময় পাড় করছি। আর কেন্দ্রের দেওয়া সকল কর্মসূচিতে আমরা ব্যাপক অংশ গ্রহণ করে যাচ্ছি। আর এখন পর্যন্ত কমিটি কবে নাগাদ হতে পারে এটা কেন্দ্র কিছু বলেনি। কিন্তু অতি শীগ্রই কমিটি গঠন হবে।  এন. হুসেইন রনী/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন