Logo
Logo
×

রাজনীতি

(সোলডার) নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ দলাদলিতে বিরক্ত কেন্দ্র

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১২:৪১ পিএম

(সোলডার) নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ দলাদলিতে বিরক্ত কেন্দ্র
Swapno


# সম্মেলন হওয়া ১৭টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম প্রকাশ নিয়ে ধোঁয়াশা


নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা নিজেদের কৃতিত্ব বজার রাখার স্বার্থে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে আত্মঘাতী কৌশল প্রয়োগের মাধ্যমে মহানগর আওয়ামীলীগকে কোণঠাসায় পরিণত করেছে। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রে পর্যন্ত তলব করা হয়েছে মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে।

 

 

তবে আপাতত কেন্দ্রে তলব ও দলীয় নীতি নির্ধারকের কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে রেহাই পাচ্ছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা। সূত্রে জানিয়েছে ১৮মে কেন্দ্রে তলব হচ্ছেন না মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহাকে।

 

 

কিন্তু তলব না করা হলেও ফের নতুন বাঁকে মহানগর আওয়ামীলীগের রাজনীতিতে প্রভাবিত করার সুযোগ নেই। কারণ তাদের মনগড়া সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা ও নেতৃত্ব টিকিয়ে রাখার স্বার্থে কাদা ছোঁড়াছুঁড়ির বিষয়টি ইতিমধ্যেই মহানগর আওয়ামীলীগের কয়েকজন নেতার মাধ্যমে দলীয় নীতি নির্ধারকরা খোঁজ নিয়ে অবগত হয়েছেন। এতে করে নেতৃত্বে ওয়াকিবহাল থাকার স্বার্থে প্রয়োগ করা সকল কৌশল ধূলিসাৎ হয়ে তাদের নেতৃত্বে টিকে থাকা অনেকটা ক্ষীণ হয়ে পড়েছে।

 


সূত্র বলছে, ১৮ মে বাংলাদেশ আওয়ামীলীগের নীতি নির্ধারকগণ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহাকে ঢাকায় তলব করেছেন। মূলত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সার্বিক কার্যক্রমের অবস্থান সম্পর্কে জবাবদিহিতার জন্য তাদেরকে তলব করা হয়েছে।

 

 

এছাড়া মহানগর আওয়ামীলীগের বর্তমান কমিটির ৯বছর অতিক্রম করলেও সংগঠন গোছানো থেকে শুরু করে সকল কর্মকান্ডের সকল জবাবদিহিতা চাওয়া হবে বলে সূত্র জানিয়েছে। এরমধ্যে অন্যতম হল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ২৫ অক্টোবর সম্মেলন স্থগিত করা হলে মহানগর আওয়ামীলীগের অর্ন্তভুক্ত সকল ওয়ার্ড কমিটিগুলো গঠনে কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়।

 

 

যার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৩ জানুয়ারি থেকে শুরু করে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৭টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডে আজব সম্মেলন করে চলে আসেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা।

 

 

এরমধ্যে ৭টি ওয়ার্ডে কমিটি গঠন করলেও ৩টি ওয়ার্ডে অর্ধ কমিটি করে দ্বন্দ্বে লিপ্ত হয়ে কমিটি গঠনের কার্যক্রম কৌশলে স্থবির করেন সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা। সূত্র জানিয়েছে,  তারা দ্বন্দ্বের অযুহাত দিখেয়ে কৌশলে নিজেদের কবজায় নেতৃত্ব রাখতে সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা আলাদা আলাদা ভাবে ১০টি ওয়ার্ড সহ সম্মেলন করা ১৭টি ওয়ার্ডে কমিটি পূর্ণাঙ্গ করেছে।

 

 

তবে আলাদা আলাদা ভাবে ওয়ার্ড কমিটিগুলো পূর্ণাঙ্গ করলেও মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ওয়ার্ড কমিটিগুলোতে নিজেরাই নেতা নির্বাচন করে দফায় দফায় নেতাদের নাম পরিবর্তন করছে। এতে করে বরাবরই ওয়ার্ডে নেতৃত্বে আসতে চাওয়া নেতারা হতাশ হয়ে তেক্ত বিরক্ত হচ্ছে সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহার প্রতি।

 

 

তবে ১৮ মে কেন্দ্রের তলবে জবাবদিহিতা স্বরূপ মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক মূলত পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি কেন্দ্রে পেশ করতেন। কিন্তু সূত্র নিশ্চিত করেছে ১৮ মে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কেন্দ্রের তলবে যাওয়া হচ্ছে না।

 

 

কিন্তু ইতিমধ্যেই মহানগর আওয়ামীলীগে সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা নিজেদের আগামীর নেতৃত্বকে টিকিয়ে রাখতে পছন্দের লোক দ্বারা কমিটি গঠন এবং বরাবর নাম পরিবর্তন করার ঘটনা মহানগর আওয়ামীলীগের কয়েকজন নেতার মাধ্যমে কেন্দ্র অবগত হয়েছেন।

 

 

এতে করে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা নেতৃত্বে বহাল তবিয়তে থাকার স্বার্থে একের পর এক নয়া কৌশল অবলম্বন করে স্বপ্ন বুনলেও সে স্বপ্ন এখন অনেকটা ক্ষীণ হয়ে গিয়েছে। এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন