Logo
Logo
×

রাজনীতি

৫টি আসনে নৌকার প্রার্থী চাই : আনোয়ার হোসেন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ মে ২০২৩, ০১:১৪ পিএম

৫টি আসনে নৌকার প্রার্থী চাই : আনোয়ার হোসেন
Swapno



প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১৭ মে) সন্ধ্যা ৭টায় ২নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার  হোসেন এর সভাপতিত্বে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়ার  আয়োজন করা হয়।

 

 

এসময় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জের ৫ আসনে নৌকার বিকল্প নেই। আমরা ৫টি আসনে নৌকার প্রার্থী চাই। কারো জন্য আওয়ামী লীগ সরকার বদনাম কাঁধে নেবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার আদর্শে যারা রাজনীতি করে তারা হলেন প্রকৃত আওয়ামী লীগার।

 

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম আহসান হাবিব এর  সঞ্চালনায় অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হায়দার আলী পুতুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক হাবিব আল মুজাহিদ পলু, সদস্য উত্তম কুমার সাহা।

 

 

শামীম খান, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য সচিব শাহজামাল খোকন, নাসিক ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নাসিক ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল পল, ১৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভূইয়া সহ প্রমুখ। এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন