জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তপু চন্দ্র ঘোষ বহিষ্কার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ মে ২০২৩, ০১:২৬ পিএম
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে এক সৌদি আরব প্রবাসীর ১৭ লাখ টাকা ও মোবাইল লুটের অভিযোগে গ্রপ্তার নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তপু চন্দ্র ঘোষকে বহিষ্কার করেছে সংগঠনটি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী।
অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি তপু চন্দ্র ঘোষকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।' তপু সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের অর্জুনদি গ্রামের সাধন চন্দ্র ঘোষের ছেলে। ২০১৯ সালের জুলাইতে জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হলে ওই কমিটিতে ছাত্রলীগের সহসভাপতির পদ পান তপু। এন.হুসেইন রনী /জেসি


