# বিভেদের রাজনীতি পরিত্যাগের চেষ্টায় আঙ্গুর
নারায়ণগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হলা আড়াইহাজার উপজেলা। আড়াইহাজার থানার অধীনস্থ অঞ্চল নারায়ণগঞ্জ-২ সংসদীয় আসন নিয়ে গঠিত। আর এই আসনটিতে ধারাবাহিক ভাবে দীর্ঘদিন বিএনপির দখলে থাকলেও; নবম সংসদ নির্বাচন থেকে আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। নবম সংসদ নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত আসনটি পুনরুদ্ধার করতে পারেনি বিএনপি।
কারণ আড়াইহাজার থানা বিএনপি তিনটি বলয়ে বিভক্ত যেটা এখনো তা চলমান রয়েছে। তবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং দলীয় আন্দোলন সংগ্রামে একীভূত হয়ে আন্দোলন সংগ্রামকে বেগবান করতে আড়াইহাজার বিএনপিতে ঐক্য ফেরাতে উদগ্রীব নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর।
যেটা সাম্প্রতিক সময়ে তিনি প্রতীয়মানও করেছেন; কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানানোর মাধ্যমে। তার ভাষ্যমতে দলের দুঃসময়ে নিজের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করে ঐক্যের মাধ্যমে দলের কঠিন সময়ে লড়াই করা।
দলীয় সূত্রে জানা যায়, আড়াইহাজার থানা বিএনপিতে দীর্ঘ কয়েকবছর ধরেই তিনটি গ্রুপে বিভক্ত হয়ে বিএনপির রাজনীতি চলমান রয়েছে। যার কারণে দীর্ঘদিন ধরেই আড়াইহাজার বিএনপিতে ঐক্যের ভাটা লেগে আছে। কোন ক্রমেই তিনটি বলয় একীভূত হয়ে আড়াইহাজার বিএনপিকে সুসংগঠিত করতে পারছে না যার কারণে বরাবরই আড়াইহাজারে বিএনপির রাজনীতিও সাংগঠনিক দূর্বলতার রূপ নিয়েছে।
দলীয় সূত্র বলছে, বর্তমান সময়ে আড়াইহাজার বিএনপির একটি অংশের নেতৃত্ব দিচ্ছে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং তার অনুসারীদের দ্বারাই আড়াইহাজার থানা বিএনপিসহ অঙ্গসংগঠন গঠিত। অপরদিকে আড়াইহাজার থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন আড়াইহাজার বিএনপি একাংশের নেতাদের নিয়ে আড়াইহাজার বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
তবে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) সংসদীয় আসনের তিনবারের সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর বর্তমান সময়ে কোন প্রকার গ্রুপিং বিভক্তির রাজনীতিতে লিপ্ত না হয়ে সকলকে নিয়ে ঐক্যের রাজনীতিতে ফিরতে চাচ্ছেন। যেটা বর্তমান সময়ে তার নেতৃত্বের ফুটে উঠেছে।
কারণ আড়াইহাজার বিএনপিতে তার অনুসারী না হওয়া সত্ত্বেও দলের দুঃসময়ে সকলের পাশে থাকার চেষ্টা করছেন। এছাড়া বিএনপির একটি অংশের নেতৃত্বে দেয়া বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ গ্রেফতার হলে তার মুক্তির দাবিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
অপরদিকে অন্যান্য বলয়ের নেতা থেকে শুরু করে কর্মীদের প্রতিপক্ষ হিসেবে প্রধান্য না দিয়ে আড়াইহাজার বিএনপিকে একই সূত্রে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। এতে করে দলীয় আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বিএনপি নির্বাচনীমুখী হলেও আড়াইহাজারে থেকে বিএনপির যেকোন প্রার্থীকে বিজয়ের মাধ্যমে দীর্ঘদিনের হাড়িয়ে যাওয়া পুনরুদ্ধার করতে পারবেন। এন. হুসেইন রনী /জেসি


