নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপির জনসমাবেশে কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি'র সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপি'র অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীদের বিশাল শো-ডাউনের মাধ্যমে অংশগ্রহণ করেন।
শুক্রবার (১৯ মে) বিকেল ৩টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে জনসমাবেশের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপির জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময়ে সোনারগাঁও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সকল রাজবন্দীদের মুক্তিসহ এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশী হয়রানী ও দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে বিশাল মিছিলের মাধ্যমে শ্লোগানে শ্লোগানে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক রুমি, সোনারগাঁও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সোনারগাঁ পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রাহিম, সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপি'র এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


