Logo
Logo
×

রাজনীতি

আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবো: আজাদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ মে ২০২৩, ০১:৩৩ পিএম

আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবো: আজাদ
Swapno



বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, দেশের মানুষ আজকে ভালো নেই। কারন এই সরকার জনগণকে কোন রকমের সুযোগ সুবিধা দিতে পারছে না। গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, বিচার ব্যবস্থার সমস্যা। শুধু তাই না পুরনো মামলা দিয়েও বিএনপি নেতা কর্মীদের হয়রানি করছে এই সরকার।  

 

 

মানুষের যখন পতন হয়, তখন তারা সব কিছুর এক্সট্রিমে চলে যায়। এই সরকারও সব কিছুর এক্সট্রিমে চলে গেছে। কারণ এই সরকারের পতনের সময় হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকাল ৩টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

 

 

জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নজরুল ইসলাম আজাদ আরও বলেন, কোটি মানুষের স্পন্দন জননেতা তারেক রহমানের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ আছেন। খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ আছেন।

 

 

বিএনপির ছায়াতলে সবাই ঐক্যবদ্ধ আছেন।  আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে কঠিন আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো। এবং এই দেশের নেতৃত্ব দিবেন জননেতা দেশ নায়ক তারেক রহমান ইনশাল্লাহ।   এন হুসেইন রনী/ জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন