Logo
Logo
×

রাজনীতি

তারা আরেকটি প্রহসনের নির্বাচন করার পায়তারা করছে: গিয়াসউদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ মে ২০২৩, ০১:৪৭ পিএম

তারা আরেকটি প্রহসনের নির্বাচন করার পায়তারা করছে: গিয়াসউদ্দিন
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এ দেশ কারও ব্যক্তিগত সম্পদ না। যেকোন মূল্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আমরা কাজ করে যাবো। শুক্রবার (১৯ মে) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি বলেন, আগে কোনদিন উচ্চ আদালতের বেইল কাটা হত না। সাম্প্রতিক কালে হাইকোর্টের বেইল কেটে দিয়ে আমাদের নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে। এর কারণ আজ জনগণ আর তাদের পছন্দ করে না। তারা জানে যদি নির্বাচন হয় জনগণ ভোট দেয় তারা আর ক্ষমতায় আসতে পারবে না।

 

 

তাই তারা আবারও জনগণের অধিকার খর্ব করে ক্ষমতায় থাকতে চায়। জনগণ এদেশের মালিক। তারাই দেশ পরিচালনা করবে। সরকার বুঝে ফেলেছে জনগণ কোনদিনও তাদের ভোট দিবে না। তাই তারা আরেকটি প্রহসনের নির্বাচন করার পায়তারা করছে। ওরা বলে সংবিধানের বাইরে যাওয়া যাবে না। অথচ একসময় তারাই এ দাবীতে এক সময় আন্দোলন করেছিল।

 

 

সেদিন সংবিধানে এটা ছিল না৷ সংবিধান জনগণের জন্য। সেদিন সংবিধান সংশোধন করে নির্বাচন করা হয়েছিল। আজ তারা বলে সংবিধানের বাইরে যাওয়া যাবে না। কারন তারা ভয় পায়। আমরা ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করছি। মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এ দেশ আমরা স্বাধীন করেছি৷ এর লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা।

 

 

আর এ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আজ গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ আমরা আন্দোলন করছি। সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন। তাদের জীবনমানের উন্নয়নের জন্য আমরা আন্দোলন করছি। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

 

 

নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, কাজী মনিরুজ্জামান, জেলা ও সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। 

 

 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, মহানগর যুবদলের আহবায়ক মমতাজউদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ প্রমুখ।  এন হুসেইন রনী/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন