Logo
Logo
×

রাজনীতি

সাবেক সংসদ আঙ্গুরের বিশাল শো-ডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ মে ২০২৩, ০২:০১ পিএম

সাবেক সংসদ আঙ্গুরের বিশাল শো-ডাউন
Swapno



উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির জনসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুরের নেতৃত্বে বিশাল শো-ডাউনের মাধ্যমে আড়াইহাজার থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন।

 

 

শুক্রবার (১৯ মে) বিকেল ৩টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে জনসমাবেশের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপির জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 

 

এ সময়ে জনসমাবেশে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুরের নেতৃতে আড়াইহাজারের বিএনপির নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তিসহ এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশী হয়রানী ও দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে বিশাল মিছিলের মাধ্যমে শ্লোগানে শ্লোগানে অংশগ্রহণ করেন।

 

 

এ সময়ে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুরের নেতৃতে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে শুরু ওয়ার্ডসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এন হুসেইন রনী/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন