উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির জনসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড. শাহীন মিয়া ও সদস্য সচিব মোহাম্মদ কায়সার রিফাতের নেতৃত্বে বিশাল শো-ডাউনের মাধ্যমে অংশগ্রহণ করেন।
শুক্রবার (১৯ মে) বিকেল ৩টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে জনসমাবেশের আয়োজন করা হয়। এ সময়ে জনসমাবেশে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড. শাহীন মিয়া ও সদস্য সচিব মোহাম্মদ কায়সার রিফাতের নেতৃত্বে নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন ও কৃষকদলের ক্যাপে সু-সজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তিসহ এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার।
মিথ্যা মামলা ও পুলিশী হয়রানী ও দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে বিশাল মিছিলের মাধ্যমে শ্লোগানে শ্লোগানে অংশগ্রহণ করেন। বিএনপির নেতাকর্মীদের মতে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের শো-ডাউন ছিল তাঁক লাগানো চোখে পড়ার মত। তাদের এই শো-ডাউন নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপির জনসমাবেশে অতুলনীয় ভূমিকা রেখেছে।
জনসমাবেশে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড.শাহিন মিয়া ও সদস্য সচিব মোহাম্মদ কায়সার রিফাতের নেতৃত্বে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ কৃষকদলের সভাপতি এড.নজরুল, রূপগঞ্জ থানা কৃষকদলের সাধারন সম্পাদক মান্নান, আড়াইহাজার থানা কৃষকদলের সদস্য সচিব সাইদুর রহমান, ফতুল্লা থানা আহ্বায়ক শাহ আলম চৌধুরী, সদস্য সচিব রয়েল চৌধুরী, আমির হোসেন, আবু বকর সিদ্দিক, নাজমুল, সেন্টু, রাসেল সহ জেলা কৃষকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এন হুসেইন রনী/ জেসি


