উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ এবং সরকারের অবজ্ঞা ,গায়েবী মামলা নির্বিচারে গ্রেফতার ,মিথ্যা মামলা ও পুলিশের হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বিদ্যুতের লোডশেডিং আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ১০ দফা দাবির আন্দোলনে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটুর মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির।
আয়োজনে জনসমাবেশে ফতুল্লা থানা বিএনপির সদস্য এডভোকেট বারী ভূইয়ার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। ১৯ মে শুক্রবার বেলা ৩ ঘটিকায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ জনসভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ,বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া ,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান ,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন , নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
এসময় ফতুল্লা থানা বিএনপির সদস্য এডভোকেট বারী ভূইয়ার নেতৃত্বে বিশাল মিছিলে ফতুল্লা থানার অন্তর্গত ৫ ইউনিয়নের আহবায়ক ,সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহন করে। এন হুসেইন রনী/ জেসি


