Logo
Logo
×

রাজনীতি

বিএনপির জনসমাবেশে হুমায়ূনের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপির বিশাল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ মে ২০২৩, ০৮:১৩ পিএম

বিএনপির জনসমাবেশে হুমায়ূনের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপির বিশাল
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে সফল করার লক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূন ও সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের নিয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির বিশাল মিছিল। উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (১৯ মে) বিকেল ৩টায় নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এ জনসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 

এসময়ে রূগগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সকল রাজবন্দীদের মুক্তি এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশী হয়রানী ও দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে শ্লোগানে শ্লোগানে জনসমাবেশে অংশগ্রহণ করেন। 

 

এসময় হুমায়ূন ও বাচ্চুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির আ.আজিজ মাষ্টার,আনোয়ার সাদত সায়েম,আশরাফুল হক রিপন,হারুন মিজি,এড.হেলালউদ্দিন,হাবিবুর রহমান বাবুল,শফিকুল ইসলাম,জিন্নত আলী,আ.জলিলসহ রূপগঞ্জ থানা বিএনপির আওতাধীন সকল ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।    এন হুসেইন রনী/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন