# এক নেতা কানধরে বলেছেন রাজনীতি করবেন না : মির্জা আব্বাস
# কবে খেলবেন ডেট চেয়েছিলেন শামীম ওসমান
নারায়ণগঞ্জকে আওয়ামী লীগের সুতিকাগার বলা হয়। ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দও তাদের বক্তব্যে তা বলে থাকেন। আগে আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম মানেই নারায়ণগঞ্জ ছিল সবার আগে। আর এখানকার আওয়ামী লীগ মানেই তর্মানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবং নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নাম আসে সবার আগে।
স্থানীয় ভাবে ক্ষমতাসীন দলে তাদের ব্যপক প্রভাব রয়েছে বলে অকপটে স্বীকার করেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন ইস্যুতে সারাদেশে আলোচনায় থাকেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাংসদ শামীম ওসমান। আর আলোচনার পজিটিভ নেগেটিভ দুটোরই প্রভাব রয়েছে স্থানীয়ভাবে।
সম্প্রতি সময়ে নারায়ণগঞ্জ বিএনপি দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ বিএনপির নেতাদের গ্রেপ্তার হয়রানির প্রতিবাদে আন্দোলন করে যাচ্ছে। একই সাথে সরকার পতন সহ ত্বত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীর পাশা পাশি ১০ দফা দাবী আদায়ে যুগপুৎ আন্দোলনে নেমেছে বিএনপি। এই আন্দোলনে নারায়ণগঞ্জ বিএনপি ব্যপক ভুমিকা রেখে যাচ্ছেন।
বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য করে ইতোমধ্যে বিভিন্ন সভায় শামীম ওসমান তাদের হুশিয়ারি প্রদান করেন। আবার কখনো কখনো বিএনপিকে নিয়ে বলেন তারা এখন আম্মাজান ভাইজান দুই গ্রুপে বিভক্ত। কিন্তু এবার এমপি শামীম ওসমান নিয়ে চমক লাগানো বক্তব্য দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এদিকে শুক্রবার ১৯ মে নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনারে জেলা মহানগর বিএনপির সভায় নারায়ণগঞ্জের এক নেতাকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমার সাথে এক নেতা এক এগারোর সময় জেলে এক সাথে ছিলেন। তখন তিনি আমায় বলেছিল ভাই আর রাজনীতি করবো না। আমার সামনে কান ধরে তিনি নিজেই উঠবস করেছিলো। আর বলেছিল রাজনীতি করবে না।
আজ সেই নেতা বড় বড় কথা বলেন। তিনি বলেন; খেলা হবে, খেলা হবে। কি খেলা খেলতে চান, আমরা তা দেখতে চাই। আমরা আপনাদের খেলায় অংশগ্রহণ করবো না। খেলা তো শুরু হয়ে গেছে। আমরা আপনাদের সাথে কোন ঝামেলায় যেতে চাই না। আমরা খেলা খেলা করে সেই খেলায় জিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই। আমরা শুধু নির্বাচনে যাব আপনাদের সাথে খেলায় যাব না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চাই।
অপরদিকে গত ২০ র্মাচ নারায়ণগঞ্জ তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠানে বিএনপি নেতাদের উদ্দেশ্যে সাংসদ শামীম ওসমান বলেন, আপনারা সুযোগ নিতে চান, খেলতে চান। আপনারা খেলবেন আমাদের সাথে, কবে খেলবেন বলেন। আমরাও খেলতে চাই। আপনারা ধ্বংসের পক্ষে, আমরা খেলবো ধ্বংসের বিপক্ষে।
আপনারা খেলবেন সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, আমরা খেলবো অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে। ডেট দিন, কবে খেলবেন। সারা বাংলাদেশে ঝামেলা করার দরকার কী? আসুন নারায়ণগঞ্জে খেলি। তারেক রহমান সাহেবের নির্দেশে খেলছেন। নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতারাই যথেষ্ট আপনাদের সাথে খেলতে।
কিন্তু বিএনপির নেতা মির্জা আব্বাস যে মন্তব্য করেছেন তা নিয়ে নারায়ণগঞ্জ্রে রাজনৈতিক মহলে সর্বত্র আলোচনা হচ্ছে। কেননা মির্জা আব্বাস নাম মেনশন না করলেও তাদের বক্তব্যে বুঝার কোন বাকি নেই রাজনৈতিক বিশ্লেষকদের।
তার পরেও রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে থেকে প্রশ্ন উঠেছে মির্জা আব্বাসের সাথে ওয়ান এলিভেনের সময় জেলে গিয়ে কানধরে উঠবস করে বলেছে কে সেই নেতা। যদিও আকার ইঙ্গিতে এবংব ক্তব্যের ধরনের সর্বমহল রাজনৈতিকদের বুঝার কোন বাকি নেই। তাদের দুজনের বক্তব্যে তা পরিস্কার হয়ে আছে। এন.হুসেইন রনী /জেসি


