গিয়াস উদ্দিনের নেতৃত্বে শক্তিমত্তা নিয়ে মাঠে জেলা বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ মে ২০২৩, ১১:০০ এএম
# বাড়ির কথা ভুলে যান রাস্তায় ঘুমানোর প্রস্তুতি নেন সাফল্য নিকটে : গিয়াস উদ্দিন
নারায়ণগঞ্জে জেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে এসে বেশ শক্তিশালী হয়ে উঠেছে বিএনপি। জেলা প্রত্যেকটি থানায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। এমনকি যারা এতোদিন নানা পিছু টানে গিয়াস উদ্দিনের সাথে মাঠে নামতে রাজী ছিলেন না তারাও এখন মাঠে নামছেন।
গিয়াস উদ্দিনের দৃঢ় মানসিকতার কারনে এরই মাঝে সর্ব স্থরের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা একতাবদ্ধ হয়ে মাঠে নেমেছেন। এরই অংশ হিসাবে গত ১৯ মে চাষাঢ়ায় বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নেমেছিলো। জেলার প্রত্যেক থানা থেকে নেতাকর্মীরা এসে এই জনসভায় যোগ দিয়েছেন। এরই মাঝে সাবেক এমপি গিয়াস উদ্দিন দলের নেতকর্মীদেরকে আন্দোলনের জন্য সর্বাত্বক প্রস্তুতি নেয়ার জন্য আহবান জানিয়েছেন।
তিনি সবাইকে বাসা ছেড়ে রাস্তায় ঘুমানোর প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে গিয়াস উদ্দিন বলেছেন বাড়ির কথা ভুলে যান, রাস্তায় ঘুমানোর প্রস্তুতি নিন। গিয়াস উদ্দিন আরো বলেছেন, এই ফ্যাসিস্ট সরকার রাস্ট্রকে যে জায়গায় নিয়ে গেছে এখানে থেকে জাতিকে উদ্ধার করতে না পারলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না।
তিনি বলেছেন, এটা সত্য যে বিগত পনেরো বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর যে ধরনের জুলুম নির্যাতন চালানো হয়েছে তাতে অন্য কোনো রাজনৈতিক দল হলে সেই দল নিশ্চিহ্ন হয়ে যেতো। কিন্তু বিএনপির বেলায় উল্টো ফল হয়েছে। যতো নির্যাতন চালানো হয়েছে ততোই শক্তিশালী হয়েছে বিএনপি। সারা দেশে নির্যাতীত নিপীরিত মানুষের ভালোবাসায় দিনে দিনে আরো শক্তিশালী হয়েছে বিএনপি।
জেলা বিএনপির আহবায়ক মুহম্মদ গিয়াস উদ্দিন আরো বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করা সরকার শুধু বিএনপিকে নয় তাদের দলের কর্মী সমর্থকদের উপরেও অপশাসনের দায় চাঁপিয়েছে। দেশে সিন্ডিকেট করে যেভাবে দ্রব্যমূল্য বাড়িয়েছে তার ভূক্তভোগী দেশের প্রত্যেকটি মানুষ। তাই এই মুহুর্তে দেশের গুটিকয়েক লুটেরা ছাড়া কোনো মানুষই এই সরকারেক আর ক্ষমতায় দেখতে চায় না। আমি মনে করি সরকারের হাতে আর কোনো সময় নেই। তাদের সময় ফুরিয়ে এসেছে। এটাই সময় এই সরকারকে বিদায় করার।
তিনি আরো বলেন, এটা সত্য যে সরকার অতীতের মতো এবারও বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চাইবে। বিশ^ সম্প্রদায়কে ভুল বুঝিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে নির্যাতন চালানোর চেষ্ঠা করবে। কিন্ত বিশ^ সম্প্রদায় এবার সোচ্চার হওয়ার কারনে সেটাও আর সম্ভব হবে না। অতিরিক্ত বল প্রয়োগ করতে চাইলে সরকারের আইনশৃংখলা বাহিনীকে স্যাংশানের মুখে পরতে হবে।
তাই আমি মনে করি প্রশাসনও একটি অবৈধ সরকারকে বাঁচানোর জন্য আর আগের মতো বল প্রয়োগ করবে না। ফলে এটাই সময় দেশের জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার। মূলত ভোটের অধিকার নেই বলেই কারো কোনো জবাবদিহীতা নেই। জবাবদিহীতা নেই বলেই দেশে চলছে অবাধ লুটাপাট। তাই এ দেশের মানুষকে বাঁচাতে হলে একটি তীব্র গণআন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি নারায়ণগঞ্জের প্রত্যেকটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।
ফলে নারায়ণগঞ্জের রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন, জেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিনের এই ধরনের আহবানে সারা দিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সর্বস্তরে নেতাকর্মী সমর্থকরা।
বিভেদ ভুলে সকলে মাঠে নামার কারণেই গত শুক্রবারের সমাবেশেও নেতাকর্মীদের ঢল নেমেছিলো বলে উপস্থিত সাংবাদিকরা সহ নারায়ণগঞ্জের রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন। গিয়াস উদ্দিনের বলিষ্ঠ নেতৃত্বে একেবারে পাল্টে যাচ্ছে নারায়ণগঞ্জের রাজনৈতিক চিত্র। এন. হুসেইন রনী /জেসি


