গাসিক নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে না.গঞ্জ আ.লীগের প্রচারণা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ মে ২০২৩, ০৮:৫৩ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে এড. আজমত উল্লা খানের নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে দিনভর গণসংযোগ করেন। শনিবার সকালে গাজীপুর পুবাইল হতে গণসংযোগ করে নারালগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের পালের পাড়া , বারবৈকা মহল্লায় প্রচারনা চালান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বচ্ছ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন।
ওইখান মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা সেই পরিবেশ দেখে এসেছি। তিনি নির্বাচিত হলে গাজীপুর সিটির আরও ব্যপক উন্নয়ন হবে। আমরা তার পক্ষে গাজীপুরের মানুষের কাছে গিয়ে গণসংযোগ করে নৌকার জন্য ভোট প্রার্থনা করেছি।
এসময় সঙ্গে গণসংযোগ উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এড হোসনে আরা বেগম বাবলী।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শেখ সাইফুল ইসলাম, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী আমজাদ হোসেন, সাবেক সদস্য মতিউর রহমান, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রয়াত এমপি মোবারক হোসেনের পুত্র এরফান হোসেন দীপ।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মাহাদী হাছান রবিন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য জারজিস হোসেন, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাবেক কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা , সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সালাউদ্দিন সিকদার।
তাবিবুল কাদির তমাল, মোতাহার হোসেন ভূঁইয়া নাদিম, অধ্যাক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা , তানযীল হাই, আব্দুল মতিন পাগলা লিটন, মোখলেছুর রহমান, সেলিম মাহমুদ, জাহাঙ্গীর হোসেন খোকন, এড মোখলেছুর রহমান আমির, ছাত্রলীগ নেতা কবির প্রধান , খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য আগামী বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নকে আরো গতিশীল করার জন্য জনগণ কে আহবান জানান। এন.হুসেইন রনী /জেসি


