Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগের নতুন নাম প্রশাসন লীগ: রাজীব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ মে ২০২৩, ০৮:১৩ পিএম

আওয়ামী লীগের নতুন নাম প্রশাসন লীগ: রাজীব
Swapno



জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, দল পাশে না থাকলে আপনি যত বড় ক্ষমতাবান নেতাই হন আপনার কোন অবস্থান নেই এটা এখন অনেকেই অনুধাবন করছে। তাদের অনেকেই এখন ফিরে আসছে। যত তারাতাড়ি ফিরে আসবেন এটা তাদের জন্য মঙ্গলজনক।

 

 

রোববার (২১ মে) মিশনপাড়ায় ১৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নামে এখন আর কোন দল নেই। আওয়ামী লীগের নতুন নাম প্রশাসন লীগ। এরা সম্পূর্ণ প্রশাসনের ওপর ভর করে মানুষকে নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে। মহানগর বিএনপির নেতারা যেভাবে সমমেলনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করছেন তা অতীতে হয়নি।

 

 

আমি তাদের ধন্যবাদ জানাই। কর্মী হিসেবে আমাদের ব্যার্থতা যে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করতে পারিনি। বিএনপি সাধারণ মানুষের আস্থার সংগঠন। শেখ হাসিনার দেশ পরিচালনার ব্যার্থতা স্বত্বেও তাদের অত্যাচারের কারনে আমরা পারিনি। কারণ আমাদের ঐক্যের অভাব ছিল। বিএনপি থেকে অনেক পেয়েছেন এমন অনেক নেতার গত দশ বছরে কোন উদ্যোগ দেখিনি।

 

 

যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন এটাই তাদের জন্য জাতীয়তাবাদী দলের পতাকাতলে আসার সঠিক সময়। সরকারের অবৈধ এক মন্ত্রী বলেন যারা সিগারেট কিনে খেতে পারত না তারা এখন ব্যাংকের মালিক। মুড়ি চাল ডাল সবই বিশেষ কিছু লোক বিক্রি করছে। এই সিন্ডিকেট থেকে দেশকে মুক্ত করতে আজ মানুষ জাতীয়তাবাদী দলের দিকে তাকিয়ে আছে। এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন