ডা. বিরু`র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ মে ২০২৩, ১০:২৬ এএম
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)’র নেতৃত্বে (২২ মে) সোমবার বিকেল ৩টায় অত্র উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সম্পন্ন হয়েছে।
প্রতিবাদ সমাবেশে এক বক্তব্যে ডাঃ বিরু বলেন, 'বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আবু সাঈদ চাঁদ চরম দুঃসাহস দেখিয়েছে। আমরা তাকে এর দাতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি। আমরা তার কঠোর শাস্তির দাবী জানাচ্ছি। যাতে সে আর কোনদিন এধরনের দুঃসাহস দেখাতে না পারে। তার প্রতি নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। তাই বিএনপি নানাবিধ ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানানোর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি'।
এসময় উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা দেওয়ান মোস্তাফিজুর রহমান ও দেওয়ান কামাল হোসেন।
জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাকির হোসেন জাকু, স্বেচ্ছাসেবক লীগ নেতা এইচ এম জাহাঙ্গির, সোনারগাঁ পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আলমগীর, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি জয়নাল আবেদীন মানিক, সাধারণ সম্পাদক নুরুল হক।
জামপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোখলেছ মোল্লা, সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সাদিপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হোসেন শহীদ, মোগরাপাড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক খলিল আহম্মেদ।
সনমান্দী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আবু সিদ্দিক, সদস্য সচিব মুকবিল আহম্মেদ, যুবলীগ নেতা আতাউর, শফিক, বারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক রানা, সাংগঠনিক সম্পাদক আওলাদ, সহ-সভাপতি মোবারক, ছাত্রলীগ নেতা আজহারুল সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি


