Logo
Logo
×

রাজনীতি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আ.লীগের প্রতিবাদ সমাবেশ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ মে ২০২৩, ১০:৫৫ এএম

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আ.লীগের প্রতিবাদ সমাবেশ
Swapno


রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাইয়ের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

গতকাল রবিবার ( ২২ মে) বিকেল ৪টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মেহেদী হাছান রবিনের সঞ্চালনায় এসময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের অন্যতম সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, এড আসাদুজ্জামান, আদিনাথ বসু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। 

 

 

সাবেক সংসদ সদস্য ও সাবেক সদস্য এড. হোসনে আরা বাবলী, সাবেক শিল্প ও বানিজ্য সম্পাদক এস.এম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. নুরুল হুদা, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, ধর্ম বিষয়ক সম্পাদক ইসহাক মিয়া, সাবেক সদস্য মো. শহিদুল্লাহ, হাজী আমজাদ হোসেন, মাহফুজুর রহমান কালাম, শামসুজ্জামান ভাষানী, কাদির ডিলার, জাতীয় শ্রমিকলীগ  কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ, জেলা আওয়ামী লীগ নেতা হাজী জসিমউদ্দিন, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, সালাউদ্দিন সিকদার। 

 

 

তাবিবুল কাদির তমাল, আব্দুল কাইউম খান, সাবেক সাংসদ পুত্র সোনারগাঁ উপজেলার এরফান হোসেন দীপ, মাহবুবুর রহমান লিটন,  রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তানভীর হাই, তানযীল হাই, আবদুল মতিন পাগলা, মো. শাহজাহান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ভিপি জামির হোসেন রনি, কায়কোবাদ রুবেল, শফিউল বাসার বাবু, মোতাহার হোসেন নাদিম, এড. মোখলেছুর রহমান আমির, এড. সুলতান উদ্দিন নান্নু, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইশতিয়াক উদ্দিন জারজিস, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু, হুমায়ুন কবির, আওয়ামীলীগ নেতা শাহজাহান, কৃষক লীগ নেতা শফিকুল ইসলাম লিটন, আক্তার হোসেন সুকুম, সেলিম মাহমুদ সহ প্রমুখ।

 

 

এ সময় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই বলেন,  বিএনপি যে একটি সাম্প্রদায়িক দল তাদের মূল এজেন্ডাই জ্বালাও পোড়াও ও মানুষ হত্যা তাদের দলের নেতার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না, শেখ হাসিনাকে যারা কবরে পাঠাতে চান তাদেরও তাদের অপরাজনীতি কেই এই বাংলার জনগণ কবরস্থানে পাঠাবে। পরে জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই এর নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হতে চাষাড়া প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন