Logo
Logo
×

রাজনীতি

সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন হবে সুন্দর : এমপি খোকা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ মে ২০২৩, ১১:০৮ এএম

সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন হবে সুন্দর : এমপি খোকা
Swapno


জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

 

আগামী ২৭ মে নয়াপুর মাঠের ঐ সম্মেলন হবে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল সারা সোনারগাঁওয়ের মানুষ দেখবে সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি সম্মেলন হচ্ছে সকল রাজনৈতিক দলের চেয়ে একটি ব্যতিক্রম সন্মেলন সকলে শান্তিপূর্ণ ভাবে মিছিলে আমার মা- বোনদের সাথে নিয়ে আসবেন। 

 

 

এর আগে বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সন্মেলন করে চমক সৃষ্টি করেছে এভাবে সাদীপুর ইউনিয়ন জাতীয় সন্মেলনকে সফল করে সারা সোনারগাঁওয়ে জাতীয় পার্টি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কে উজ্জীবিত করতে হবে জানান দিতে হবে সোনারগাঁওয়ের জাতীয় পার্টি আগের যে কোন সময়ের চেয়ে অনেক শক্তিশালী এটা সবাইকে মনে রাখতে হবে , জাতীয় পার্টি শক্তিশালী আপনারা সাংগঠনিক ভাবে শক্তিশালী হবেন ইনশাআল্লাহ।

 

 

আগামী ২৭ মে সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি সন্মেলনকে সফল করার লক্ষ্যে আজ সন্ধ্যায় মোগড়াপাড়া চৌরাস্তায় সংসদ সদস্য কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় জাতীয় পার্টি সাদীপুর ইউনিয়ন আহবায়ক মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয় পার্টি সদস্য সচিব সাবেক প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর হোসেন মেম্বারের পরিচানায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান। 

 

 

জাতীয় মহিলা পার্টি সোনারগাঁও উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আলী আকবর মেম্বার, তাইজুল ইসলাম মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার, মাইন উদ্দিন মেম্বার, রমজান,মাসুদ মোল্লা মেম্বার , আলী,নুরুজ্জামান সাউদ, মেম্বার,শফিকুল ইসলাম মানিক। 

 

 

আমীর আলী মেম্বার, জাকির হোসেন মেম্বার, ফয়সাল মেম্বার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা মোঃ হানিফ সরকার, জাতীয় যুবসংহতি নেতা ইসরাফিল মিয়া, মোঃ সুমন মিয়া,রাশেদ মিয়া, মিজানুর রহমান মিজান, ওসমান গনি, জাতীয় মহিলা পার্টি নেত্রী খালেদা আক্তার সহ নেতৃবৃন্দ ।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন