জাহাঙ্গীরের কটূক্তিতে নিন্দা ও বক্তব্য প্রত্যাহারের দাবি শাহীনের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৭:৪৩ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আশ্লীল অশ্রাব্য ভাষায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্যের মাধ্যমে যে কটূক্তি করেছেন তার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড.শাহীন মিয়া।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড. শাহীন মিয়া গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানান।
প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ড.শাহীন মিয়া বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে নারায়ণগঞ্জ জেলার আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আশ্লীল- অশ্রাব্য ভাষায় বক্তব্য প্রদানে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, একজন রাজনৈতিক নেতা হয়ে প্রতিপক্ষ দলের প্রধানকে নিয়ে অশালীন বক্তব্য কোন ক্রমেই তার থেকে কাম্য নয়। অসুস্থ মস্তিষ্ক নিয়ে রাজনীতি করে বিদায় তিনি এ ধরণের বক্তব্য দিতে পেড়েছেন। আমি এইরকম একজন মানসিক বিকারগ্রস্থ রাজনৈতিক ব্যাক্তির এই অশালীন বক্তব্যের তীব্র নিন্দাসহ তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।


