Logo
Logo
×

রাজনীতি

রাজাকারের বাচ্চারা সাহস থাকলে সামনে আয় : ভিপি বাদল

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৮:৫২ পিএম

রাজাকারের বাচ্চারা সাহস থাকলে সামনে আয় : ভিপি বাদল
Swapno



রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহিদ বাদলের নেতৃত্বে জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

গতকাল রবিবার ( ২২ মে) সকাল ১১টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এসময় প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, আমাদের নেত্রীকে কেউ হুমকি দিবেন আর আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে এটা হতে পারে না।

 

 

রাজাকারের বাচ্চারা সাহস থাকলে সামনে আয়। ওদের আর কোন ছাড় দেয়া হবে না। শেখ হাসিনাকে হত্যা করবে আর আমরা বসে থাকবো তা হবে না। এসময় সভা শেষে ২ নং রেলগেইস্থ  নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক  অতিক্রম করে চাষাঢ়া চত্ত্বরে এসে শেষ হয়।

 

 

এসময় বিএনপি নেতাকর্মীদের হুশিয়ার করে নানান রকমের শ্লোগান জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় প্রতিবাদ সভায় ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সদর থানা আওয়ামীলীগ নেতা মো: আলী নূর, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, আলমগীর সহ সদর, বন্দর, ফতুল্লা, সোনারগাঁ ও রূপগঞ্জ থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন