Logo
Logo
×

রাজনীতি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আজিজুল হকের তীব্র নিন্দা

Icon

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৪ মে ২০২৩, ১২:১০ পিএম

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আজিজুল হকের তীব্র নিন্দা
Swapno


গতকাল বিকেলে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় বিএনপির একটি সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ তার বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

 

 

এ বক্তব্যের ও হুমকির প্রতিবাদে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আয়নাল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজিজুল হক (আজিজ)। এক বিবৃতিতে আজিজুল হক বলেন, 'বঙ্গবন্ধু কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আবু সাঈদ চাঁদ মারাত্মক অপরাধ করেছেন। তার বক্তব্য শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করে তিনি আজ বিশ্বনেত্রী হিসেবে সর্বত্র সমাদৃত। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তা মেনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে।

 

 

কিন্তু আন্দোলনের নামে এধরণের বক্তব্য ও হুমকি আমরা মেনে নিতে পারিনা। তাই প্রকাশ্যে ক্ষমা চেয়ে অনতিবিলম্বে আবু সাঈদ চাঁদকে তার বক্তব্য প্রত্যাহার করে নেবার আহবান জানাচ্ছি'।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন