সজিব -মমিনের নেতৃত্বে মিছিল নিয়ে আজমেরী ওসমানের বিক্ষোভে অংশগ্রহন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৯:১৪ পিএম
রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাবেক এমপি প্রায়ত নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের উদ্যোগে আয়োজিত নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সজীব ও মমিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশ গ্রহণ।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে শিল্পনগরী বিসিক থেকে মিছিল নিয়ে পঞ্চবটি হয়ে পুলিশ লাইন, মাসদাইর অতিক্রম করে কলেজ রোডের আজমেরী ওসমানের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় সকলে স্লোগান দিয়ে থাকেন আমরা আছি এক সাথে আজমীর ভাইয়ের নেতৃত্বে,
আবু সাঈদের ক্ষমা নাই রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এমন ম্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন। এ সময় সজীব ও মমিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, রাকিবুল হাসান, ইমরান, মুন্নাসহ আজমেরী ওসমানের আরো সমর্থক ও নেতৃবৃন্দ প্রমুখ।


