Logo
Logo
×

রাজনীতি

আ.লীগ নেতা জাহাঙ্গীরকে তুলোধুনো করলো জেলা ছাত্রদল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১১:২০ এএম

আ.লীগ নেতা জাহাঙ্গীরকে তুলোধুনো করলো জেলা ছাত্রদল
Swapno


নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের একটি বেফাঁস বক্তব্যে বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপি অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছেন। সকল নেতাকর্মীই বর্তমানে জাহাঙ্গীরের বক্তব্যের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ ও শহরে বিক্ষোভ মিছিল পালন করে যাচ্ছে। নেতাকর্মীদের মিছিলে স্লোগান দিতে দেখা যাচ্ছে, বিলাই জাহাঙ্গীরের দুই গালে জুতা মারো তালে তালে। গতকাল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে এমন শ্লোগানের দেখা মিলছে। 

 

 

জানা গেছে, গত ২২ মে বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, প্রিয় নেত্রী শেখ হাসিনাকে যারা হুমকি দিয়েছে তাদের উদ্দেশ্য বলতে চাই একটি গান ভাইরাল হয়েছে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর।

 

 

আমি বলবো কুত্তার বাচ্চা খালেদা জিয়ার মন ফুটফুটে কালা। কুত্তার বাচ্চা খালেদা জিয়া তার লালিত পালিত কুত্তাদের লেলিয়ে দিচ্ছেন আমার নেত্রীকে হুমকি দিচ্ছে হত্যা করার জন্য। তিনি আরো বলেন, জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না, যদি আমার নেত্রীকে আবারও হুমকি দেয়া হয়। নেত্রী তো দূরের কথা যদি আওয়ামী লীগের একটা কর্মীকে হুমকি দেয়া হয় তাহলে আমরা কেউ বসে থাকবো না।

 

 

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে।বিএনপির নেত্রী খালেদা জিয়া পাকিস্তান প্রিয়। যুদ্ধের সময় পাকিস্তানিরা যখন মা বোনদের নির্যাতন করেছিল তখন খালেদা জিয়া আপোসে আজিজের ঘর করেছিলেন। তিনমাস আজিজের ঘরে ছিলেন। আপনারা চেহেরা মিলিয়ে দেখবেন খালেদা জিয়ার দুই পুত্রের চেহেরা দুই রকম। খালেদা পুত্র কোকোর চেহারা হয়েছিল আজিজের মতো।

 

 

তার এই ধরনের বেফাঁস বক্তব্যে  গতকাল বুধবার ২৪ মে দুপুরে নারায়ণগঞ্জ চাষাঢ়া রেললাইন থেকে শুরু করে চাষাঢ়া গোল চত্ত্বর হয়ে প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর যে কথা বলেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

 

আপনারা যদি দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেন তাহলে টেনে জিভ ছিড়ে ফেলবো। তিনি আরো বলেন, আপনারা কথায় কথায় বলে খেলা হবে। আমরা খেলবো। নারায়ণগঞ্জের রাজপথে আমরা আছি। আমরা খেলার জন্য প্রস্তুত।

 

 

বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। দেশের জনগণের জন্য তিনি জেল খাটছেন। গণতন্ত্রের মা, আমাদের মাকে নিয়ে জাহাঙ্গীরের মত লোকেরা যখন এসব কথা বলে তখন আমাদের রক্ত টগবগ করে। আমরা আপনাদের মোকাবিলায় প্রস্তুত আছি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন