Logo
Logo
×

রাজনীতি

আজাদের অপতৎপরতায় বিএনপির মাঠের কর্মসূচিতে মারামারি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১১:২৯ এএম

আজাদের অপতৎপরতায় বিএনপির মাঠের কর্মসূচিতে মারামারি
Swapno


# জেলাব্যাপী তিনি একজন গডফাদার হিসাবে নিজের ইমেজ গড়ে তুলতে চান


বিগত পনেরো বছর ধরে দেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি যখন চরম বিপাকে রয়েছে এবং এই দলের নেতাকর্মীরা যখন নির্যাতীত নীপিরিত হচ্ছে তখন নজরুল ইসলাম আজাদ তৎপর রয়েছেন নিজেকে একজন গডফাদার হিসাবে প্রতিষ্ঠা করতে। আর এ কারনেই তিনি সারা নারায়ণগঞ্জ জেলার মাদকাসক্ত সন্ত্রাসীদের জরো করে এই জেলার প্রত্যেক আসনেই নিজের একটি প্রভাব বলয় সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।

 

 

নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, সোনারগাঁও, রুপগঞ্জ এবং আড়াইহাজারের মাঠ পর্যায়ের কিছু সাবেক ছাত্রদল ও যুবদল নেতা যারা নাকি এরই মাঝে মাদকাসক্ত হয়ে পরেছে তাদেরকে নিয়ে একটি সন্ত্রাসী গ্রুপ গড়ে তুলেছে এই আজাদ। তার টার্গেট হলো বিএনপি রাস্ট্র ক্ষমতায় এলে এই জেলায় নিজেকে একজন গডফাদার হিসাবে গড়ে তোলা।

 

 

তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ হলো তিনি প্রায়ই নিজেকে আন্ডারওয়ার্ল্ডের একজন লোক হিসাবে জাহির করে থাকেন। তিনি দম্ভোক্তি করে বলেন “আামি যদি মাঠে নামি তাহলে শামীম ওসমান আমার সাথে এক ঘন্টাও টিকতে পারবে না”। যদিও বিগত বছর গুলিতে তার এই ধরনের কোনো শক্তি আছে বলে কোনো রকম প্রমান মিলেনি।

 

 

প্রথমত আড়াইহাজারে তার তেমন কোনো সাংগঠনিক শক্তি নেই। তার উপর বর্তমানে যারা ছাত্রদল এবং যুবদলের মেইনস্ট্রিম নেতৃত্বে রয়েছেন তারাও আজাদের নেতৃত্ব মানেন না। এছাড়া তিনি বিগত নির্বাচনে আড়াইহাজার আসনে বিএনপির মনোনয়ন পেলেও সেখানেও তার তেমন কোনো সাংগঠনিক শক্তি নেই।

 

 

আড়াইহাজারের জনগণের মাঝেও তার তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই। বিগত নির্বাচনের আগে তিনি একদিনের জন্যও মাঠে নামেননি বা নামতে পারেননি। তার যদি সাংগঠনিক জনবল থাকতো তাহলে নিশ্চয়ই তিনি মাঠের রাজনীতিতে কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলতে পারতেন।

 


এদিকে বিএনপির নেতাকর্মীদের অনেকে জানিয়েছেন জিয়া পরিবারের পরিচিত হওয়ার সুবাধে তিনি দলের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেও বিএনপির আন্তর্জাতিক বিষয়ে তাকে কখনোই কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি। নারায়ণগঞ্জের রাজনীতিতেও তিনি দলে কখনোই ঐক্য প্রতিষ্ঠা করার চেষ্ঠা করেননি।

 

 

বরং উল্টো তিনি সব সময়ই বিএনপির ভেতরে অনৈক্য সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছেন। নারায়য়ণগঞ্জের সব কয়টি আসনেই তিনি এই অনৈক্যের বীজ রোপন করে চলেছেন। যার ফলে দলে মারামারির ঘটনাও ঘটছে। তিনি তার পক্ষ নিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মাদকাসক্তদের লেলিয়ে দিয়েছেন। তাই আগামী দিনে এই আজাদের কারনে দলে আরো ভয়াবহ ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন