বিদ্রোহীদের ছাড়াই বন্দরে মহানগর বিএনপির পদযাত্রা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:৫৩ পিএম
উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচীতে বন্দরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করেছে।
এসময় পদযাত্রায় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগান দেন। রবিবার (২৮ মে) বিকেল তিনটায় বন্দরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি। পদযাত্রাটি বন্দর বাজার দিয়ে সিরাজউদ্দৌলা ক্লাব হয়ে খানবাড়ির মোড় দিয়ে একরামপুর হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবিলের মোড় এসে সমাপ্ত হয়।
এদিকে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বন্দর শহীদ মিনারে এসে জড়ো হতে থাকে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সঞ্চালনায় পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু।
সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. আনোয়ার প্রধান, মাহমুদুর রহমান, হাবিবুর রহমান দুলাল, বরকত উল্লাহ, হাবিবুর রহমান দুলাল, শাহিন আহমেদ, কামরুল হাসান চুন্নু সাউদ, মাকিত মোস্তাকিম শিপলু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ প্রমুখ। এন.হুসেইন রনী /জেসি


