Logo
Logo
×

রাজনীতি

জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ মে ২০২৩, ১০:৪৭ এএম

জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ
Swapno


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪২তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (৩০মে)। বিএনপি নেতাকর্মীদের জন্য দিনটি অত্যন্ত শোকাবহ একটি দিন। ১৯৮১ সালের ৩০ মে রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

 

 

দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরসহ অঙ্গসংগঠন এবং অন্যান্য রাজনৈতিক, সামাজিক সংগঠন। প্রাণপ্রিয় নেতাকে শ্রদ্ধা, ভালোবাসা আর অশ্রুশিক্ত নয়নে স্মরণ করবেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এদিকে, দলের পাশাপাশি অনেকে আবার নিজ ব্যাক্তিগত উদ্যোগেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে বলে জানা গেছে।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন