Logo
Logo
×

রাজনীতি

৮নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ মে ২০২৩, ০৯:২৩ পিএম

৮নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাশীপিুর ইউনিয়ন ৮নং ওয়াড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ,দোয়া ও নেওয়াজ বিতরন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ মে) সকাল ১১ টায় কাশীপুর বাংলাবাজার এলাকার আমবাগান আমেনা ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রোহ আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা ও দুস্থদের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাঈনুল ইসলাম রতন, সদস্য সচিব আরিফ মন্ডল, কাশীপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হক,সাধারন সম্পাদক আবুল কালাম খোকন,

 

সাংঠনিক সম্পাদক হাবু প্রধান, সিনিয়র সভাপতি বাবুল ঢালী,সহ-সভাপতি রিপন, , জয়েন সেক্রেটারি হাশেম মোল্লা, কেন্দ্রীয় যুবদলের ১নং সদস্য সাদেকুর রহমান সাদেকসহ অঙ্গ সংগঠনের আরো নেতৃবৃন্দ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন