Logo
Logo
×

রাজনীতি

আড়াইহাজার বিএনপি`র উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ মে ২০২৩, ১০:১৩ পিএম

আড়াইহাজার বিএনপি`র উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আড়াইহাজার উপজেলা বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং অসহায় দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে৷

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু।ম

মঙ্গলবার (৩০ মে) দুপুরে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ

 

এসময়ে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু করে দোয়া পরিচালনা করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে  বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। 

এসময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ,আড়াইহাজার উপজেলা সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, আঃ মান্নান চেয়ারম্যান, সালাউদ্দিন চৌধুরী সালামত, শাকিল হাসান, মনিরুজ্জামান খাঁনসহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন