Logo
Logo
×

রাজনীতি

তলাবিহীন ঝুড়ি থেকে ১৯ দফা কর্মসূচি দিয়ে জিয়াউর রহমান দেশ গড়েছিলেন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৮:২৭ এএম

তলাবিহীন ঝুড়ি থেকে ১৯ দফা কর্মসূচি দিয়ে জিয়াউর রহমান দেশ গড়েছিলেন
Swapno


মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এদেশের স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দিয়েছিল। প্রত্যক্ষভাবে ঘোষণা দিয়ে এদেশের স্বাধীনতার বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল।

 

 

এদেশ যখন একটি তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হয়েছিল, এদেশে যখন একদলীয় বাকশাল কায়েম হয়েছিল, এদেশে স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছিল এবং সকল পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল ওই সময় জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল। তিনি বহু দলীয় গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠা করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা দেন। বাংলাদেশকে একটি উদীয়মান রাষ্ট্রে পরিণত করেন।

 

 

এই দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তোলার জন্য ১৯ দফা কর্মসূচি দিয়ে গড়ে তোলেন। জিয়াউর রহমানকে ১৯৮১ সালে চট্টগ্রামে সার্কিট হাউজে হত্যা করা হয়। আজ তার ৪২ তম মৃত্যুবার্ষিকীতে আমাদের শপথ হবে স্বৈরতন্ত্র ধ্বংস করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। এদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো।

 

 

গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান বীর উত্তমের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সারাদিনব্যাপী দোয়া মাহফিল, কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

 

 

দিনব্যাপী এসব কর্মসূচিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা এবং সিদ্ধিরগঞ্জ,বন্দরের বিভিন্ন ওয়ার্ডের কমিটির নেতৃবৃন্দসহ যুবদল-ছাত্রদলের তৃণমূল কর্মীরা অংশগ্রহণ করেন।  নাসিক ২৪নং ওয়ার্ডে নেতাকর্মীদের আয়োজনের অনুষ্ঠানে এড.সাখাওয়াত হোসেন খান উপরোক্ত কথাগুলো বলেন।

 

 

মহানগর বিএনপির নেতৃবৃন্দ নাসিকের বিভিন্ন ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জে যুবদল, ছাত্রদল, সদর বিএনপি, বন্দর বিএনপিসহ সকাল থেকে রাত্রি অবধি নানা কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। 

 

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির সদস্য ডা. মজিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন