মুকুলের নেতৃত্বে বন্দরে শতাধিক স্পটে দোয়া ও খিচুরী বিতরণ
মেহেদী হাসান
প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৮:৩৮ এএম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলায় আলহাজ্ব আতাউর রহমান মুকুলের নেতৃত্বে শতাধিক স্পটে মিলাদ-দোয়া ও খাবার বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (৩০ মে) দিন ব্যাপী বন্দর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল, প্রধান বক্তা মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু।
বিশেষ অতিথি নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফকরুল ইসলাম মজনু, সাবেক সহ-সভাপতি আয়েশা ছাত্তার, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহবায়ক হাজী ফারুক হোসেন, সদস্য সচিব মো.আওলাদ হোসেন।
আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির আহবায়ক এড.বিল্লার হোসেন, সদস্য সচিব এড.আনিসুর রহমান মোল্লা, বন্দর থানা বিএনপির আহবায়ক হান্নান সরকার, সদস্য সচিব এড.শফিকুল ইসলাম শিপলু, নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ, নাসিক ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, নাসিক ২৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.আব্দুল হামিদ, যুবদল নেতা টিটু।
নাসিক ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাউয়ুম, সাধারণ সম্পাদক মনির হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.শহীদ মেম্বার, মহানগর মৎস্য জীবী দলের সভাপতি রিসিকেস্ট মিঠু, আবু সাইদ সহ বন্দর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বন্দরের নাসিক ১৯নং ওয়ার্ড মদনগঞ্জ এলাকায়, ২০নং ওয়ার্ড সোনাকান্দা এলাকায়, ২১নং ওয়ার্ড বন্দর বাজার ও বন্দর খেয়া ঘাট সংলগ্ন, ২৩নং ওয়ার্ড রসুলবাগ এলাকা, ২৪নং ওয়ার্ড নবীগঞ্জ, ২৫নং ওয়ার্ড, ২৬নং ওয়ার্ড লক্ষখোলা, ২৭নং ওয়ার্ড হরিপুর, কলাগাছিয়া ইউনিয়ন, বন্দর ইউনিয়ন, মুছাপুর ইউনিয়ন, ধামগড় ইউনিয়ন, মদনপুর ইউনিয়ন সহ বিভিন্ন স্পটে দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয। এন. হুসেইন রনী /জেসি


