Logo
Logo
×

রাজনীতি

সাবেক সংসদ আঙ্গুরের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৭:৪৯ এএম

সাবেক সংসদ আঙ্গুরের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন
Swapno

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আড়াইহাজার থানা বিএনপির আয়োজনে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান আঙ্গুরের প্রধান আতিথেয়তায় আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার খাওয়ানো হয়।

 

বুধবার (২ জুন) দুপুর ২টায় আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদীতে আলহাজ্ব আতাউর রহমান আঙ্গুরের নিজ বাস ভবনের আঙ্গীনায় প্রায় পাঁচ হাজার দুস্থ জনসাধারণের উপস্থিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা দোয়া মাহফিল শেষে জনসাধারণকে খাবার খাওয়ানো হয়। আলোচনা সভায় বক্তব্যকালে আড়াইহাজার থানা বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের একটি দাবি ছিল। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করলে ধানের শীষ প্রতীকটি আলহাজ্ব আতাউর রহমান আঙ্গুরের হাতেই তুলে দেয়া হয়। কারণ আড়াইহাজার থানা বিএনপিতে ধানের শীষের একমাত্র যোগ্য দাবিদার আলহাজ্ব আতাউর রহমান আঙ্গুর।

 

আড়াইহাজার থানা বিএনপির আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান আঙ্গুর বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে অনেক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোন প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। আওয়ামীলীগের নেত্রী শেখ হাসিনা বলেছেন আমরা মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্যই রাজনীতি করি। ভাতের অধিকার ভোটের অধিকার কি নিশ্চিত করতে পেরেছেন? তিনি আরোও বলেন, আমাদের আড়াইহাজার থানায় তিনজন বিএনপি থেকে নির্বাচন করতে চাচ্ছে তিনজনই আলাদা আলাদা ভাবে সভা করে এর অর্থ এই নয় আমরা তিনভাগ। নির্বাচন হলে মনোনয়ন পাবে একজন যে যার যার স্থান থেকে চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করতে কোন বাঁধা নেই যে মনোনয়ন পাবে সেই নির্বাচন করবে। তবে আমি যদি ধানের শীষের প্রতীক না পাই যে পাবে তার জন্য ধানের শীষের নির্বাচন করব। আপনারা যে দুজন আছেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন আপনাদের সাহস আছে বলতে পারবেন। আপনারা এখনো বলতে পেরেছেন যে বিএনপি থেকে মনোনয়ন না পেলেও ধানের শীষের নির্বাচন করব। কিন্তু আগামী নির্বাচনে দল থেকে আমাকে যদি আবারও মনোনয়ন দেয় আমি আবারও আড়াইহাজারবাসীর ঘরে ঘরে যাব।

 

উক্ত আলোচনা সভা দোয়া আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল কবির জাহাঙ্গীরে সভাপতিত্বে ও মোঃ শাহাবুদ্দিন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা,আড়াইহাজার থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আলী আজগর, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রূপচান মিয়া,আড়াইহাজার থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান, আড়াইহাজার উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ নেছারউদ্দিন মাষ্টার,আড়াইহাজার থানা জাসাসের সিনিয়র সভাপতি নজরুল ইসলাম, আড়াইহাজার থানা জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন নকীব, আল আমিন মোল্লা, আহাম্মেদ মুকুলসহ উপজালা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন