সমালোচনার তোপে প্রস্তাবিত কমিটিতে অদল-বদল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৮:৩৯ পিএম
# তৃণমূলের সমালোচনা থেকে নিস্তার পাচ্ছেনা দায়িত্বশীল নেতারা
সোনারগাঁ থানা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত আজব কমিটি নিয়ে সমালোচনার অন্ত ছিল না। সমালোচনার তোপের মুখ থেকে নিস্তার পেতে পদের অদল বদলের মাধ্যমে সমালোচনাকে এড়িয়ে যাওয়ার নতুন পরিকল্পনা করেছে সোনারগাঁ থানা আওয়ামীলীগ শীর্ষ নেতারা।
প্রস্তাবিত কমিটিতে বিতর্কিত নেতাদের পদে বহাল রেখেই কয়েকজন নেতার পদ নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হওয়াতে সমালোচনা এড়াতে সহ-সভাপতি পদে এবং সাংগঠনিক সম্পাদক পদে পদের অদল বদল দেখিয়ে সমালোচনা থেকে নিস্তার পাবার নয়া ছক হিসেবে ব্যবহার করেছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক। এমন অদল-বদলে উল্টো সমালোচনার সম্মুখীন হতে পারে সোনারগাঁ আওয়ামীলীগের শীর্ষ পদে থাকা নেতারা ।
সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায়, সোনারগাঁ আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি প্রকাশিত হওয়ার পর থেকেই সমালোচনার সর্ব শিখড়ে থাকা ফরিদপুর জেলার সন্তান দুই নং সহ-সভাপতি পদ থেকে আব্দুল মতিন দুলালকে সরিয়ে পূর্বের কমিটির কোষাধ্যক্ষ পদে থাকা সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লাকে সহ-সভাপতি করা হয়েছে।
এছাড়া, সোনারগাঁ আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির তিন নং সাংগঠনিক সম্পাদক পদে থাকা নাসরিন সুলতানা ঝরাকে সাংগঠনিক সম্পাদক পদ থেকে সরিয়ে থানা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য পদে থাকা হাজী সোহাগ রনিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এবং নাসরিন সুলতানা ঝরাকে শিক্ষা মানব সম্পাদক পদে স্থান করে দেয়া হয়েছে।
তবে সোনারগাঁ আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কমিটিতে থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের আত্মীয় হিসেবে স্বজনপ্রীতির মাধ্যমে স্থান পাওয়া আব্দুল মতিন দুলালকে বাদ দেয়া হলেও এখনো প্রস্তাবিত কমিটিতে এখনো স্বপদে রেখেছেন সাধারণ সম্পাদকের স্বজনপ্রীতির মাধ্যমে স্থান পাওয়া তার ছোট ভাই থানা আওয়ামীলীগের সদস্য পদে থাকা সানজিদ হাসনাতকে।
অপরদিকে সোনারগাঁ থানা আওয়ামীলীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়ার সন্তান মারুফুল ইসলাম ঝলকেও সদস্য পদে এখনো কমিটির স্বপদে রেখেছেন। কিন্তু সাংগঠনিক সম্পাদক পদ থেকে নাসরিন সুলতানা ঝরাকে ডিমোশন দিয়ে শিক্ষা মানব সম্পাদক করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে নাসরিন সুলতানা ঝরা।
এছাড়া সদস্য পদ থেকে সাংগঠনিক পদে স্থান পাওয়া হাজী সোহাগ রনিকে নিয়েও সমালোচনা সৃষ্টি হয়েছে। কারণ এখনো একাধিক প্রবীন নেতা সঠিক পদে মূল্যায়ন হয়নি। পাশাপাশি প্রস্তাবিত কমিটিতে বাদ দেয়া সোনারগাঁ আওয়ামীলীগের একাধিক ত্যাগী সক্রিয় নেতা থাকা সত্ত্বেও পদের অদল বদল হলেও তাদের মূল্যায়ন হয়নি। যার কারণে সদস্য থেকে সাংগঠনিক পদে স্থান পাওয়া নিয়েও সমালোচনার সৃষ্টি হতে পারে।
এছাড়াও সোনারগাঁ আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে বিতর্কিত চেয়ারম্যান থেকে শুরু করে অরাজনৈতিক ব্যক্তিত্ব নেতারা স্থান পাওয়া নেতারা এখনো প্রস্তাবিত কমিটিতে বহাল। যার কারণে প্রস্তাবিত কমিটির অদল বদলেও তৃণমূলের সমালোচনা থেকে নিস্তার পাচ্ছে না থানা আওয়ামীলীগের দায়িত্বশীল নেতারা। এস.এ/জেসি


