জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে ৭টি উপ-কমিটি গঠন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৪:১৩ পিএম
# উৎসবমূখর পরিবেশে সম্মেলন করার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ
দীর্ঘ এক যুগের ও বেশি সময় পড়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির জাঁকজমক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন নিয়ে বহুল আগ্রহ তৈরি হয়েছে বিএনপির কর্মীদের মাঝে। সর্বত্র জেলা বিএনপির এই সম্মেলনকে নিয়ে আগ্রহ বেড়েছে। জেলা বিএনপির সম্মেলন তারিখ ঘোষণা হয়েছে চলতি বছরের ১৭ জুন রোজ শনিবার প্রাথমিকভাবে জানা গেছে জেলা বিএনপির বর্তমান কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নিজস্ব সিদ্ধিরগঞ্জের কলেজ প্রাঙ্গনে এই দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে।
আর সম্মেলনে আরো ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচন পরিচালনা করার লক্ষে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনার জন্য ৭টি উপ-কমিটি গঠন করে। যার মাধ্যমে জেলা বিএনপির সম্মেলনে শৃঙ্খলা বজায় থাকবে। নেতাকর্মীদের দাবি, এখানে প্রায় ১০১০ হাজার কাউন্সিলর ডেলিগেট ও কেন্দ্রের নেতৃবৃন্দ ও মহানগরীসহ আশেপাশের জেলাগুলো থেকে নেতৃবর্গ যোগদান করবেন।
সকল নেতাকর্মীরা আশাবাদী যে মানণীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবেন। ইতিমধ্যে জেলা বিএনপির সম্মেলন নিয়ে ২টি মিটিং অনুষ্ঠিত হয়েছে। আর কিছুদিনের মধ্যে একটি ফাইনাল মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৯ সালের ২৫শে নভেম্বর শহরের আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে জেলা বিএনপি’র সম্মেলনে তৈমূর আলম খন্দকারকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক করা হয়েছিল। সেই সম্মেলনে শক্তিশালী কোন উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়নি। কিন্তু এই সম্মেলনকে ঘিরে গতকাল ৪ জুন ঢাকায় বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সম্মেলনকে সুসংগঠিত করতে ৭টি উপ-কমিটি গঠন করেছে নির্বাহী কমিটির সদস্যরা জেলা বিএনপির সম্মেলনকে সুসংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচন পরিচালনা করার লক্ষে ৬টি উপ-কমিটি ও ১টি মূল কমিটি গঠন করা হয়।
তারা হলেন- ১/ নির্বাচন পরিচালনা মূল কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন জেলা বিএনপির বর্তমান কমিটির আহ্বায়ক গিয়াসউদ্দিন, ২/ অর্থ উপ-কমিটিতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকনকে, ৩/ অভ্যর্থনা উপ-কমিটিতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, ৪/ শৃঙ্খলারক্ষা উপ-কমিটির আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে জেলা বিএনিপর যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটুকে, ৫/ আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে, ৬/ প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদকে আরেকটি উপদেষ্টা কমিটি হয়েছে বলে ও জানা গেছে।
নেতাকর্মীরা জানিয়েছেন, সকল পোষ্টে একাধিক প্রার্থী থাকবে, আর যেটার মধ্যে কোন প্রার্থী থাকবে না সেটাতে যদি একজন থাকে তাকেই নির্বাচিত ঘোষনা করা হবে। কিন্তু যেখানেই ভোটের প্রয়োজন দেখা দিবে সেখানেই আমরা ভোট করবো।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, আজকে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের দ্বারা ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। যেটার মধ্যে আমাদের বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের রাখা হয়েছে যাতে সম্মেলনটা শান্তিপূর্ণ হয়। আর এখানে কোন বিশৃঙ্খলা না হয়। ইতিমধ্যে আমাদের সম্মেলনকে ঘিরে ২টি মিটিং পরিচালিত হয়েছে কিছুদিনের মধ্যেই আরেকটি মিটিং হবে।এস.এ/জেসি


