এড. সাখাওয়াতকে নবনির্বাচিত ধামগড় ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১০:১০ এএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত ধামগড় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার ( ৫ জুন ) সকালে এড. সাখাওয়াত হোসেন চেম্বারে এসে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত ধামগড় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
পরে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এড. সাখাওয়াত হোসেন খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময়ে উপস্থিত ছিলেন, ধামগড় ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মো. মহসিন, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ আপন, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন। এন. হুসেইন রনী /জেসি


