Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপির সম্মেলন নিয়ে কর্মীদের জাঁকজমক প্রস্তুতি

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৮:৪০ পিএম

জেলা বিএনপির সম্মেলন নিয়ে কর্মীদের জাঁকজমক প্রস্তুতি
Swapno

 

# আগামী ১৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তম নারায়ণগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল

 

 

দীর্ঘ ১৪ বছর পর জাঁকজমকপূর্ণভাবে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। সরকার দলীয় নানা বাধার মাঝেও আগামী ১৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তম নারায়ণগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল। যেটাকে ঘিরে বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে। সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই সকল ইউনিটের নেতাকর্মীরা নিচ্ছে যে যার যার মতো প্রস্তুতি। এ ছাড়াও এ নিয়ে জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে চলছে দফায় দফায় নানা স্থানে বৈঠক।

 

জানা গেছে, রাজধানীর সাথে অনেকটাই কাছাকাছি হিসেবে রয়েছে নরায়ণগঞ্জ। যার পরিপ্রেক্ষিতে সকল বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃৃন্দের চোখ থাকে এই নারায়ণগঞ্জের দিকেই। যার কারণে জেলা বিএনপির সম্মেলনকে অনেকটাই গুরুত্বপূর্নভাবে নিচ্ছেন দলটির হাইকমান্ডের নেতৃবৃন্দ তার পাশাপাশি সম্মেলনের বিষয়ে নিয়মিতই খোঁজ খবর নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যার কারণে সম্মেলনে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা না হয় সেদিকে খেয়াল রেখেই প্রস্তুতি চলছে নেতাকর্মীদের।

 

জানা গেছে, গত ২২ বছরেও সম্মেলনকে ঘিরে এমন জাঁকজমক প্রস্তুতি নিতে দেখা যায়নি জেলা বিএনপির নেতাকর্মীদের। কিন্তু এই সম্মেলনের কাউন্সিল কিভাবে সফলভাবে পালন করা যাবে তা নিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দকে নানা দিকনির্দেশনা দিচ্ছে দলটির হাইকমান্ড। এর ফলে জেলা বিএনপির সম্মেলনকে নিয়ে উজ্জ্বীবিত দলটির তৃণমূল নেতাকর্মীরা। সেই পাশাপাশি নেতাকর্মীরা বলছে সকল পদেই ভোটাভোটির মাধ্যমেই নেতা মূল্যায়ন করা হবে।

 

আর সকল পদেই একাধিক প্রার্থী থাকবে। আর সকল গুরুত্বপূর্ন পদে যোগ্য ব্যক্তিরাই স্থান পাবেন। যার পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির আওতাধীন ১০টি ইউনিটের নেতাকর্মীরা নানা প্রস্তুতি নেওয়া শুরু করেছে। যে যার যার মতো পছন্দের পদে পদায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে। নেতৃবৃন্দের ভাষ্য অনুযায়ী আরো জানা গেছে, ইতি মধ্যে সম্মেলনের তারিখ ঘোষণা হলে ও সম্মেলনের ভেন্যু কোথায় হবে না নিয়ে কোন স্থান জানা যায়নি।

 

কিন্তু যতটুকু শোনা যাচ্ছে জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সিদ্ধিরগঞ্জের কলেজ প্রাঙ্গণে হওয়ার সম্ভবনা রয়েছে। তার পাশাপাশি জেলা বিএনপির এই কাউন্সিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভীসহ মহানগরীর নেতৃবৃন্দ ও আশেপাশের জেলার নেতাকর্মীরা।

 

আর সকল নেতাকর্মীদের আপ্যায়নসহ সম্মেলনে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সম্মেলনকে ঘিরে (৪ জুন) ১০ টায় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। যাতে সুসংগঠিতভাবে সম্মেলন সফল করা যায়। আর বিগত দিন থেকে এবার নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সদস্য গিয়াসের নেতৃত্বে যে হারে এগিয়ে নিয়ে যাচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে এই কাউন্সিলের মাধ্যমে নেতাকর্মীরা আরো শক্তিশালী হয়ে উঠবে। আর চলতি বছরের চূড়ান্ত আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করতে পারবে।

 

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৯ সালের সম্মেলনের পর এবার গিয়াস উদ্দিনের সফলতায় জেলা বিএনপির উৎসবমুখর বৃহত্তম কাউন্সিল হতে যাচ্ছে। আর এই কাউন্সিলকে ঘিরে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ বিরাজমান রয়েছে। ইতিমধ্যে জেলা বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে কমিটির আহ্বায়ক গিয়াসউদ্দিনের সাথে কোন প্রতিদ্বন্দ্বী দেখা যায়নি।

 

কিন্তু জেলা কমিটি হওয়ার পর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ কাউন্সিল নির্বাচন করবে বলে জানা গেছে, আর তার দাবি, যারা ডেলিগেটেড রয়েছে তারা যদি আমাকে সভাপতি পদে নির্বাচন করতে বলে তাহলে আমি সেই পদের জন্যই নির্বাচন করবো। আমার একক কোন ইচ্ছা নাই।

 

আর অপর দিকে সাধারণ সম্পাদক পদে লড়ছে এমন গুঞ্জন পাওয়া গেছে ৩জন নেতা তারা হলেন, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহ্বায়ক মাসুকুল রাজীব, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা। তা ছাড়া বর্তমানে আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দদের ছাড়া অন্য কোন নেতাকর্মীর কথা শোনা যায়নি। অপর দিকে সাংগঠনিক সম্পাদকসহ বাকি পদগুলোর জন্য এখানো কোন নেতাকর্মীর নাম শোনা যায়নি। কিন্তু ৬জুন জেলা বিএনপির সম্মেলন নিয়ে আরেক দফা মিটিংয়ের মাধ্যমে সব কিছু আরো অনেকটাই সহজ হবে বলে মনে করছে বিএনপির নেতাকর্মীরা।

 

ইতিমধ্যে ১৭ জুনে জেলা বিএনপির সম্মেলনের আগে আগামী কয়েকদিনের মধ্যেই ফতুল্লা থানা বিএনপির সম্মেলন হবে বলে জানা গেছে। সেই লক্ষ্যে এখন থেকেই জোরদার প্রস্তুতি নেওয়া শুরু করেছে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা। আর এই কমিটি গঠন করা হয়ে গেলেই ১০টি ইউনিটের কমিটি পূর্নাঙ্গ হবে। আর ফতুল্লা থানা বিএনপির সম্মেলনের মধ্যেমেই জেলা বিএনপির সম্মেলনে আরো শৃঙ্খলা আসবে বলে ও মনে করছে কেউ কেউ।

 

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে জেলা বিএনপির আওতাধীন ১০টি ইউনিটের কমিটির ১০১ জন করে কাউন্সিলর রয়েছেন। যার পরিপ্রেক্ষিতে ১০১০ জন কাউন্সিল তাদের ভোটঅধিকার প্রয়োগ করতে পারবেন। আবার এদের খেকে আগ্রহী ও যোগ্য নেতৃবৃন্দদের মধ্যে যে কেউ জেলা বিএনপির কমিটিতে যে কোন পদে প্রার্থী হতে পারবেন। এই সম্মেলনে ভোট প্রয়োগের মাধ্যমে জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির হওয়ার আকাঙ্খা পাওয়া যাচ্ছে।

 

জেলা বিএনপির যে যে ইউনিটে বর্তমানে নেতাকর্মীরা দফায় দফায় সকল নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছে তা হলো- সোনারগাঁ উপজেলা, রূপগঞ্জ উপজেলা, আড়াইহাজার উপজেলা, সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা থানা, সোনারগাঁ পৌরসভা, কাঞ্চন পৌরসভা, তারাব পৌরসভা, গোপালদী পৌরসভা ও আড়াইহাজার পৌরসভা। এই সকল ইউনিটগুলো থেকে যোগ্য নেতাকর্মীদের বাছাই করেই জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

 

সেই পরিপ্রেক্ষিতে নেতাকর্মীরা উৎফুল্ল হয়ে যারা যারা নির্বাচন করতে প্রস্তুত তারা লবিংয়ে ব্যস্ত সময় পার করছে। আর এই জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে ব্যাপক ভূমিকা পালন করতে সক্ষম হবে জেলা বিএনপি।এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন