Logo
Logo
×

রাজনীতি

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জেলা  আ.লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০২:৫৫ পিএম

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জেলা  আ.লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়
Swapno

 

৭ই জুন ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (৭ জুন) সকাল ১০টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর সভাপতিত্বে এ আলেঅচনা সভা ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়।

 

 

আলোচনা সভা শুরুর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো.মাহাদী হাছান রবিনের সঞ্চালনায় এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু। 

 

 

সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এড. হোসনে আরা বাবলী, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইসহাক মিয়া, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সাবেক সদস্য মো.শহিদুল্লাহ, শামসুজ্জামান ভাষানী, হাজী আমজাদ হোসেন, মতিউর রহমান মতি, আব্দুল কাদির ডিলার। 

 

 

জেলা আওয়ামী লীগ নেতা হাজী জসিম উদ্দিন, অধ্যাক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, সালাউদ্দিন সিকদার, আব্দুল মতিন পাগলা, আব্দুল কাইউম খান, মোতাহার হোসেন ভূঁইয়া নাদিম, এড. সুলতান উদ্দিন নান্নু, আওয়ামী লীগ নেতা মো.শাহজাহান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইশতিয়াক উদ্দিন জারজিস, জেলা শ্রমিকলীগ নেতা মাইনউদ্দিন আহম্মেদ বাবুল , শ্রমিক নেতা শহিদুল্লাহ, মোখলেছুর রহমান।

 

 

গোগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সুকুম, সোনারগাঁ উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নাহিদুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক রেদোয়ান, আরাফাত ইসলাম সিয়াম সহ প্রমুখ। আলোচনা শেষে ৬-দফা দিবসের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।   এন. হুসেইন রনী/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন