Logo
Logo
×

রাজনীতি

সাখাওয়াত-টিপুর নেতৃত্বে ফিরলেন বিদ্রোহী নুরুদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০২:১০ পিএম

সাখাওয়াত-টিপুর নেতৃত্বে ফিরলেন বিদ্রোহী নুরুদ্দিন
Swapno



নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্রোহী গ্রুপ ছেড়ে সংগঠনের আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মূলধারার রাজনীতিতে ফিরলেন সাবেক যুগ্ম আহবায়ক নুরুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় নুরুদ্দিন আহমেদকে ফুল দিয়ে বরন করে নেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

 

 

এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত সাখাওয়াত-টিপুর নেতৃত্বাধীন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার অঙ্গিকার ব্যক্ত করেন নুরুদ্দিন আহমেদ।

 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নুরুদ্দিন আহমেদকে স্বাগত জানান এবং দলের হাইকমান্ডের সাথে কথা বলে মহানগর বিএনপির পূর্নাঙ্গ কমিটিতে তাকে সম্মানজনক স্থানে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

 

সেইসাথে সকল ভেদাভেদ ভুলে আগামী দিনে সরকার পতনের আন্দোলন সংগ্রামে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শরিক হওয়ার আহবান জানান এবং বিএনপিতে সরকারী দলের এজেন্ট নৌকা মার্কা লাঙল মার্কা বেঈমানদের প্রতিহত করার শপথ নেন।   এন. হুসেইন রনী/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন