Logo
Logo
×

রাজনীতি

‘আপনারা যা করতেছেন নারায়ণগঞ্জকে নিয়ে সবটাই গণবিরোধী’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৭:১৩ পিএম

‘আপনারা যা করতেছেন নারায়ণগঞ্জকে নিয়ে সবটাই গণবিরোধী’
Swapno

 

নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা সাংসদ শামীম ওসমানকে উদ্দেশ্য করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহবায়ক এড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, নারায়ণগঞ্জকে জিম্মী করে রেখেছেন। পরিবহন সেক্টর কে দখল করে রেখেছেন, ঝুট সন্ত্রাসীদের লালন-পালন করে ঝুট সন্ত্রাসের বিরুদ্ধে গতকালকে কথা বলেছেন বিসিকে। সেখানে বলেছেন আমার নামে আমার পরিবারের নামে যেই হোক প্রশাসনকে জানাবেন, প্রশাসন না পারলে আমাকে জানাবেন।

 

আপনাকে জানাবে কীভাবে? আপনারা তো এইভাবেই বড় হয়েছেন। ৭৫ এর পরে ফরম ফিলাপ করার জন্য টাকা ছিল না আজকে কিন্তু অনেক ফুলেফেঁপে উঠেছেন। আমার কথা হচ্ছে একটাই আপনারা যা করেন আপনারা যা করতেছেন নারায়ণগঞ্জকে নিয়ে সবটাই গণবিরোধী। গত কালকে ৭ জুন গেলো, এই ৭ জুন নিয়ে কী এক বিকৃত তথ্য, সেখানে আমি অবাক হয়ে যাই যে ৭ জুনে যে একজন ছাত্রনেতা ছিল।

 

সেই ছাত্র নেতাসহ বলেছে যে ৭ জুনের অনেক অবদান আছে তাই আজকের যে সাংসদ শামীম ওসমানের পিতা একেএম শামসুজ্জোহার, আমি স্পষ্ট করে বলতে চাই চ্যালেঞ্জ করে বলতে চাই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম উনি এই ৭ জুনের পক্ষে ছিল না উনি তখন পিডিএম করতো উনি আওয়ামীলীগের কেউ ছিল না। এটি স্পষ্ট। গতকাল মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৩ মাস উপলক্ষে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ্বালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

 

মানবাধিকার কর্মী এড. মাসুম আরো বলেন, এটি বাংলাদেশের যেকোনো ইতিহাসকে চ্যালেঞ্জ করে বলতে চাই ইতিহাস বিকৃত করে লাভ নেই। ৭ জুন মানে খাজা মহিউদ্দিন। ৭ জুন মানে মনিরুল ইসলাম। ৭ জুন মানে শফি হোসেন খান। আব্দুল লতিফ। এছাড়া অনেক নেতৃবৃন্দ আছেন কিন্তু সেই সমস্ত নেতৃবৃন্দ আজকে দৃশ্যপট থেকে হারিয়ে গেছে। আজকে তাদের এমন অবস্থা হয়ে গেছে আজকে মানুষ যে এতো মুসাহাবি করতে পারে, তারা ছাড়া আর কেউ নাই নারায়ণগঞ্জে থাকেন।

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম আরো বলেন, আপনারা কিন্তু একটা কথা ত্বকী হত্যার বিচার করতে হবে। ত্বকী হত্যার বিচার চাই। কেন আজ ১০/১১ বছর যাবৎ ত্বকী হত্যার বিচারের দাবিটা চলছে। ১১ বছরে কোনো রকমের পদক্ষেপ নেয় নাই। ১১ বছরে আজকে যাওয়ার প্রাক্কালে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো ত্বকী হত্যার বিচারের ফাইলটা খুলুন।

 

এবং সংশ্লিষ্ট তদন্ত কারী কর্তৃপক্ষ, র‌্যাব কে বলুন ত্বকী হত্যার তদন্ত শেষ করে চার্জশিট বানিয়ে আজকে আদালতে জমা দেওয়ার জন্য। এইভাবে যদি চলে যান এবং যদি ত্বকী হত্যার বিচারের নিদের্শ না দিয়ে আপনি আগামী সরকার গঠনের চিন্তা করেন, করেন আমাদের সমস্যা নাই। কিন্তু ত্বকী হত্যার ব্যাপারে আপনার সুস্পষ্ট বক্তব্য চাই। ত্বকী হত্যার ব্যাপারে আপনি সুস্পষ্ট বক্তব্য দিবেন, তা না হলে সৃষ্টিকর্তার কাছে অভিশাপ দিলাম, ঠেকা থাকবেন।

 

সৃষ্টিকর্তার কাছে বিচার দিলাম যে, এই অবস্থায় একটা কিশোরকে হত্যার পরে তার বিচার না দিয়ে সাগর-রুনী হত্যার পরে তার হত্যার বিচার না করে, তনু হত্যার পরেও তার বিচার না করে আপনি ক্ষমতার মেয়াদ শেষ করছেন। আমরা চাই আপনি ক্ষমতায় থাকা অবস্থায় ত্বকী হত্যার বিচার চাই।

 

ত্বকী হত্যার বিচার প্রসঙ্গে তিনি আরো বলেন, আর একটা কথা বলতে চাই ত্বকী হত্যার বিচার তো হতেই হবে, হবেই হবে। তবে আপনি আপনার আমলে যদি এই ফাইলটাকে ছাড় দেন তাহলে অন্তত একটা শান্তনা পাবো যে মুক্তিযুদ্ধে বিশ্বাসী আপনার দল সেই দলের কতগুলো কুখ্যাত লোককে শেষ পর্যন্ত হলেও প্রশ্রয় দেননি সুতরাং আপনার কাছে অনুরোধ আপনি দয়া করে ত্বকী হত্যার বিচারের ব্যবস্থা করুন।

 

আর আমরা তো বলেছি ত্বকী হত্যার বিচার যতো দিন না হবে, তত দিন আমরা রাজপথ ছাড়বো না। ত্বকী হত্যার বিচার হতেই হবে, ওই আজমেরী ওসমান আর যে ওসমানই বলেন কাউকেই আমরা ছাড় দেবো না। নারায়ণগঞ্জে কাউকে আমরা ছাড় দেবো না। এবং সেই সময় সন্নিকটে।এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন