মুছা মেম্বারের খোঁজ খবর নিলেন ইমতিয়াজ বকুল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০২৩, ১১:২৫ এএম
সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন বিএনপির নির্যাতিত নেতা মুছা ভূঁইয়া মেম্বারের খোঁজ খবর নিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
শুক্রবার (৯ জুন) বারদী ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক মেম্বার মুছা ভূঁইয়ায় খোজ খবর নেয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল তার নিজ বাড়িতে যান। দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতি করতে গিয়ে জেল জুলুম ও লুটপাটের স্বীকার মুসা মেম্বার। যার কারণে এই নির্যাতিত নেতার সার্বিক অবস্থার খোঁজ খবর নিতে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে তার বাড়িতে যান অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা নুর এ ইয়াসিন নোবেল, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা,নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা মশিউর রহমান শান্ত,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের রহমান জিকু।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, সোনারগাঁও থানার আহবায়ক জাকারিয়া ভূইয়া, সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ সিকদার, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল, এড: আবুল কালাম।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি যুবনেতা মোজাম্মেল, অভি, রুবেল নিলয় সহ সাধারণ সম্পাদক ফারুক মহিবুল্লাহ,দেলোয়ার হোসাইন দুলু,আতাউর রহমান, ফারুক, সিফাত, রিমন, রনি, কবির, জিয়াউর হক,সুমন, শামিম, ইউনুস, শাহজালাল, সহ জেলা ও থানা বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী/ জেসি


