জাহাঙ্গীরের কবর জিয়ারতে এড.তৈমূর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহবান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৭:৪২ পিএম
গতকাল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও মহানগর যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলমের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করেন এড.তৈমূর আলম খন্দকার সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় জাহাঙ্গীর আলমের দুই পুত্র উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে এড.তৈমুর আলম খন্দকার ও নেতাকর্মীরা জাহংগীর আলমের বাসায় গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও পরিবারের আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন।
কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, জাহাংগীর আলম,রফিকুল ইসলাম কমিশনার,আতাহার হেসেন সামছু,নাজির প্রধান, রফিউর রফিক,মো:সুরুজ্জামান,বিল্লাল হোসেন সহ মৃত সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কারামুক্তি কামনা করে দোয়া করেন মহানগর ওলামাদলের সাধারন সম্পাদক হাফেজ শিব্বির।
কবর জিয়ারত শেষে এড.তৈমুর আলম খন্দকার উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পরার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা এড.আ:হামিদ ভাসানী,জয়নাল আবেদীন,আনোয়ার মাহমুদ বকুল, নুরুল হক চৌধুরী দিপু, সরকার আলম,আবুল কালাম আজাদ,মো:জাহাংগীর হোসেন,রশিদুর রহমান রুশো,আল-আমিন খান,সালাউদ্দিন দেওয়ান, আল-মামুন,যুবদল নেতা মাহাবুব হাসান জুলহাস, রাসেল মনির,রানা মুন্সী,মো:শহীদ,মো:মুসা,ঈমন,শেরশাহ রানা,পারভেজ সহ শতাধিক নেতাকর্মী। এন. হুসেইন রনী /জেসি


