ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা কাউন্সিল-কর্মী সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৭:৪৭ পিএম
ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা’র কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (১০জুন) দুপুর ১২টায় নগরীর আলী আহম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলার সভাপতি মো: রাহাত হাসান রাব্বী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা তরিকুল হাসান লিংকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়নগঞ্জ জেলার সভাপতি জননেতা-এ.এম.এম.একরামুল হক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা শেখ ফরিদ মজুমদার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব মো: আমজাদ আলী লিটন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জননেতা সাদ্দাম হোসেন কাওছার।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মো: সানী দেওয়ান, আরও বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নাঃগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক ইঞ্জি: আব্দুল খালেক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নাঃগঞ্জ জেলার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড.মো: বাহাউদ্দিন, বক্তারা তাদের বক্তব্যে বলেন, ছাত্ররা একটি জাতির উজ্জ্বল ভবিষ্যৎ।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে গডফাদারদের হাতিয়ার হিসেবে। এমন কোন হেয় কাজ নেই তাদের দিয়ে মানব রচিত মতবাদের দলগুলোর নেতারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য করছেনা। যা রাজনীতির জন্য লজ্জা জনক। ইসলামী ছাত্রসেনা সেই ঘুনেধরা সহিংস রাজনীতির বিপরীতে অহিংস ছাত্ররাজনীতির অনুপম মডেল হিসেবে বাংলার জমিনে কুরআন সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।
একটি দেশকে উন্নত জাতিতে পরিণত করতে হলে সে দেশের শিক্ষাব্যবস্থা উন্নত ও আধুনিক করতে হয়, কিন্তু আজকে স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেলেও আমরা সেই ব্রিটিশ আমলের বস্তাপচা শিক্ষাব্যবস্থা নিয়ে পরে আছি। তাই আজকের এই কাউন্সিল থেকে সরকারের প্রতি দাবী থাকবে কর্মমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।
এবং নারায়ণগঞ্জে অতি সত্ত্বর পাবলিক বিশ্ববিদ্যালয় ও আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। আগামী দুই বছরের জন্য ২০২৩-২০২৪ইং ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলা’র নব গঠিত কমিটির সভাপতি মো: রিদওয়ানুল ইসলাম নিবিড়, সাধারণ সম্পাদক মো.হাফেজ সামায়ন ইসলাম, সাংগঠনিত সম্পাদক মো.ইমন হাসান সহ ৩৩সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এন. হুসেইন রনী /জেসি


