বিশৃঙ্খলা এড়াতে পাল্টানো হলো ফতুল্লা থানা বিএনপির সম্মেলন ভেন্যু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৭:০৯ পিএম
# বিএনপিকে আর ছাড় দিতে চান না কুতুবপুর আওয়ামী লীগ
# বিএনপি শান্তিপ্রিয় দল আমরা কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না : টিটু
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে নয়ামাটি সিসিলি কমিউনিটি সেন্টারে ১৩ জুন ফতুল্লা থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন করার কথা থাকলেও ওই একই ভ্যানুতে কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মত বিনিময় সভা করার ঘোষনা দিলে এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি দেখা দেয়। পরবর্তীতে বিশৃঙ্খলা এরাতে অনেকটা বাধ্য হয়ে দেলপাড়া মীরকুঞ্জ পার্টি সেন্টারে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ঘোষনা দেয়।
তবে খোঁজ নিয়ে জানা গেছে , দীর্ঘ ১৯ বছরের প্রতিক্ষার পর ১৩ জুন ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে কুতুবপুরের নয়ামাটি সিসিলি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনের জন্য আগে থেকেই অগ্রিম বুকিং দেওয়া হয়েছিল তবে ১২ জুন দুপুরের পর পরই হঠাৎ করেই পাল্টে যায় দৃশ্যপট যখন কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মত বিনিময় সভা করার ঘোষনা আর সেটা একই ভ্যানু একই সময়ে শুধু তাই নয় সেই প্রাগ্রাম নিয়ে একটি প্রস্তুতি মূলক সভাও করেছে কুতুবপুর আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতারা।
উক্ত সভায় কুতুবপুর ইউনিয়ন ৪,৫ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার বলেন, আমরা একাদারে ১৪ বছর ক্ষতায় আছি বিএনপির কোন নেতাকর্মীদের নিয়ে খারাপ মন্তব্যে করেনাই কারো সাথে খারাপ ব্যবহার করেনাই। তারপরও তারা ফেসবুকে পোষ্ট করে তারা নাকি এলাকায় থাকতে পারেননা ঘুমাতে পারেন না আবার ৭ তলা বাড়ি করে বসে আছে।
শুধু তাই নয় কুতুবপুর আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন সহ বেশ কয়েকজন নেতাই বক্তব্যে দিয়েছেন তারা আর কুতুবপুরে বিএনপিকে প্রোগ্রাম করতে দেবে না। যেখানেই প্রোগ্রম করবে তারা প্রতিহত করবে।
অন্যদিকে ফতুল্লা থানা বিএনপির সম্মেলনের ভ্যানু চেঞ্জ করার বিষয়ে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু জানান, আমাদের ফতুল্লা থানা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের জন্য আগামীকাল ১৩ জুন পাগলা নয়ামাটি সিসিলি কমিউনিটি সেন্টার ভ্যানু হিসেবে নির্ধারন করা হয়।
তবে আজকে দুপুরের পর জানতে পারি আওয়ামী লীগ ও প্রোগ্রাম করবে আমরা আরও দুই দিন আগে এই সেন্টারটি ভাড়া করেছিলাম এবং আমরা নিয়মতান্ত্রিক আমরা ,এসপি ,জেলা প্রশাসক কাছে আবেদন করেছি যাতে করে আমরা এই প্রাগ্রামটি সুন্দর ভাবে করতে পারি। আমি মনে করি আমাদের পূর্বের যেই স্থানটি ছিলো সেই স্থানটি আমাদের জন্যই বরাদ্দ ছিলো।
আজকে যখন আমরা জানতে পারলাম সেখানে আওয়ামী লীগ প্রোগ্রম করবে এবং তারা একটি পর্যায়ে বিকেল বেলা তারা তাদের ব্যানার লাগিয়ে দেয় আমরা সেখানে একটা স্টেজ করেছিলাম প্রোগ্রমের জন্য কাজ শুরু করেছিলাম এর মধ্যেই তারা ব্যানার লাগিয়ে অবস্থান করে। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ধরনের বিশৃঙ্খলা চাই না।
আপনারা একটু যাচাই বাচাই করে দেখেন আমরা ওই স্থানটা ওনারা আগে বুকিং করেছিলো না আমরা করেছি যাই হোক তার পরও আমি চিন্তা করলাম আমাদের ১৯ বছর পর এই সম্মেলন আর এই সম্মেলন ঘিরে কোন সংঘর্ষ করতে চাই না আমরা কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না শুধু সম্মেলন বলতে না কোন সময়ই আমরা কোন সংঘর্ষে জড়াতে চাই না।
আমরা এমন একটি দল করি যে দলের নেতা স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন ,দেশের জন্য যুদ্ধ করেছিলেন।তাই আমরা আগামীকাল সম্মেলনের জন্য মীরকুঞ্জ পার্টি সেন্টারে আমাদের এই থানা সম্মেলনটা করার সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী শহীদুল্লাহ জানান,আমাদের এই থানা সম্মেলনের জন্য পূর্ব ঘোষিত ভ্যানু ছিলো নয়ামাটি সিসিলি কমিটিউনিটি সেন্টার। আমরা আরও দুই দিন আগেই বুকিং দিয়েছি মানি রিসিটের মাধ্যমে তার প্রামানও রয়েছে।
তবে এই এলাকার আওয়ামী লীগ নেতারা হঠাৎ করেই আমাদের ভ্যানুতেই প্রোগ্রাম করার ঘোষনা দেয়। তারা চেয়েছিলো বড় ধরনের একটা বিশৃঙ্খলা করতে কিন্ত আমরা জাতীয়তাবাদী দল একটি শান্তিপ্রিয় দল ,আমরা চাই কোন ধরনের যামেলা হোক বিশৃঙ্খলা হোক। তাই আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেই দেলপাড়া মীরকুঞ্জ পার্টি সেন্টারেই আমাদের ফতুল্লা থানা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। এন.হুসেইন রনী /জেসি


