Logo
Logo
×

রাজনীতি

সদর থানা বিএনপির সম্মেলনে সভাপতি মাসুদ রানা, সেক্রেটারি আনোয়ার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৭:১৮ পিএম

সদর থানা বিএনপির সম্মেলনে সভাপতি মাসুদ রানা, সেক্রেটারি আনোয়ার
Swapno


দীর্ঘ ২৭ বছর পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাসুদ রানা সভাপতি এবং এড. এইচ এম আনোয়ার প্রধান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

 

সোমবার (১২ জুন ) বিকেল তিনটায় নগরীর চাষাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল চারটায় কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এদিকে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বন্দরে উৎসব মুখর পরিবেশে বিরাজ করে ।

 

 

দুপুর থেকেই নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি'র আওতাধীন ৮টি ওয়ার্ড ও ২টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনে হাজির হতে থাকেন। বিকেল তিনটার মধ্যেই নেতাকর্মীরা সম্মেলন মঞ্চে হাজির হয়ে সাফল্য মন্ডিত করে তোলেন।

 

 

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে ও সদস্য সচিব এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালয়নায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ।

 

 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসনে খান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন