বন্দর উপজেলা বিএনপির সভাপতি হিরণ, সেক্রেটারি লিটন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১১:৫৭ এএম
উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম হিরণ। সাধারণ সম্পাদক পদে হারুন উর রশিদ লিটন ও শাহিন আহমেদ এবং সম্রাট হাসান সুজন তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে কাউন্সিলর ভোটারদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে হারুন উর রশিদ লিটন। হারুন উর রশিদ লিটন পেয়েছে ১৩ভোট, শাহিন আহম্মেদ পেয়েছে ১০ ভোট ও সম্রাট হাসান সুজন পেয়েছে ২ ভোট। মঙ্গলবার (১৩ জুন) চারটায় মদনপুর ইউনিয়নের দেওয়ানভাগ এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন কাউন্সিলরদের মধ্যে ২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে বিকেল চারটায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসনে খান, প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সম্মেলনের উদ্বোধক মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির। এন. হুসেইন রনী/ জেসি


