বেয়াদবের জন্য ইহকালও নাই পরকালও নাই: গিয়াস উদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১২:০৫ পিএম
গতাকাল ১৩ ই জুন মঙ্গলবার ফতুল্লা থানা বিএনপির সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেন, আমরা যেখানেই কোন ধরনের প্রোগ্রাম বা মত বিনিময় করতে গেলেই সেখানেই নেতাকর্মীদের ওপর হামলা মামলা অথবা পুলিশ পাঠিয়ে সেই অনুষ্ঠান সম্পূর্নভাবে বাতিল করে দিতে বাধ্য করে।
এমনকি এমন পরিস্থিতিতেও ফতুল্লা থানার পাচঁটি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ডের কাউন্সিল করা হয়েছে। পাচঁটি ইউনিয়নের কাউন্সিল করার জন্য সর্ব প্রকার চেষ্টা করার পরেও যেভাবে কাউন্সিল করা প্রয়োজন সেভাবে কাউন্সিল আমরা করতে পারিনাই। আপনাদের নিশ্চই মনে আছে ,আমি যখন এমপি ছিলাম তখন প্রত্যেকটা ওয়ার্ডে ব্যালটের মাধমে নেতাকর্মী নির্বাচিত করেছি।
ফতুল্লা সিদ্ধিরগঞ্জে প্রত্যেকটি ওয়ার্ড ,ইউনিয়ন থানাকে কাউন্সিলরদের গোপন কক্ষে ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করেছি। আমার এবারো ইচ্ছে ছিলো সেভাবে করবো কিন্ত পরিস্থিতি প্রতিকূলতার কারনে পারিনাই। সরকারি পেটোয়া বাহিনীর বিভিন্ন ভাবে আমাদের কর্মসূচিতে ব্যহত করছে।
তার পরও আমাদের আন্তরিকতার অভাব ছিলো না যে সংগঠন গুলো কিভাবে শক্তিশালী করা যায়,কিভাবে যথাযথ ভাবে নেতাকর্মীর মূল্যায়ন করা যায়। আপনারা সামান্য ভূলত্রুটিটা এমন ভাবে বিবেচনা করবেন যাতে করে আমাদের দলের কোন ক্ষতি না হয়। আমরা চেষ্টা করবো অন্ততপক্ষে আমি চেষ্টা করবো যারা বয়োজ্যেষ্ঠ নেতাকর্মী আছেন তাদেরকে যথাযত সম্মান করার জন্য,যথাযথ মূল্যায়ন করার জন্য।
একটি সম্মেলনের মধ্যে একজন সভাপতি একজন সাধারন সম্পাদক দুইজন হতে পারেনা। কাজেই একটা বৃহত্তম রাজনৈতিক দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগীতা থাকবে এটা স্বাভাবিক , প্রত্যাশা থাকবে নেতৃত্ব নেওয়ার এটাও স্বাভাবিক, যত বেশি প্রত্যাশা থাকবে দল তত সংগঠিত হবে কিন্ত যখনই কমিটি করা হয় মনে রাখতে হবে একজন যখন নির্বাচিত হবে তাকেই মেনে নিতে হবে সাহায্য সহয়োগীতা করতে হবে।
সেখানে যেন গ্রুপিং দলাদলি না হয় এটা আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ।আরেকটি কথা আজকে আপনাদের সামনে বলতে চাই আমি সাধারন মানুষ একজন , আমার সম্পর্ক সাধারন মানুষের সাথে, আমার প্রিয় নেতৃবৃন্দ তাদের স্পষ্ট আমি একটা কথা বলে দিয়ে যেতে চাই। আমি ভালো মানুষ পছন্দ করি, আমি মুবুব্বিদের সম্মান করি শ্রদ্ধা করি ,সিনিয়রদেরকে সম্মান করি এবং আমি চাই আমার নেতাকর্মীরাই এই পথ ধরে রাজনৈতি করুক।
বেয়াদবের জন্য ইহকালও নাই পরকালও নাই। মুরুব্বিদের যে মানেনা সিনিয়রদের কে যে সম্মান করেনা সে যত বড় শক্তিশালী হোক তাকে আমি ঘৃণা করি,তাকে আমি প্রত্যাখ্যান করি। চরিত্র যদি ভালো না হয়,ভালো মানুষ না হয়ে নিজের পরিবারের জন্য ভালো কিছু সম্ভব নয় দেশের জন্য ভালো কিছু সম্ভব নয়।সে কারনে আমরা যারা দল করি আমাদের মধ্যে থাকতে হবে দেশপ্রেম ও আদর্শ।
আমি কখনোই পছন্দ করিনা মঞ্চে যারা থাকার যোগ্য যাদের থাকার কথা ,তাদের বাইরে কেউ মঞ্চে উঠে দাড়ায় এবং রাজপথে যখন আন্দোলন করি যাদের থাকার কথা সামনের সারিতে তাদের ঠেলে যারা সামনে যায় আমি তাদের ঘৃনা করি তাদেরকে আমি পছন্দ করিনা। আমি যতদিন নেতৃত্বে থাকবো এমন যারা থাকবে তাদেরকে আমি কোন পদায়নে তাদেরকে আসতে দেবো না।
সৎ আদর্শবান হতে হবে,চরিত্রবান হতে হবে মুরুবিবদের সম্মান করতে হবে বেয়াদবী করলে আমি তার কোন স্থান দিতে চাই না।এসময় তিনি আরও বলেন আমরা নারায়ণগঞ্জের প্রত্যেকটা ইউনিটকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চাই। আমরা যোগ্য নেতৃত্ব অধিষ্ঠিত করতে চাই। আমরা প্রত্যেকটি নেতাকর্মীকে মূল্যায়ন করতে চাই আমরা ভালো মানুষকে আগাইয়া আনতে চাই।
খারাপ মানুষ যারা নেশার সাথে জরিত ,নেশার সামগ্রি বিক্রি করে খায়, এর সাথে জড়িত এক জনকেও মাফ দেওয়া হবেনা। যদি আমাদের দলে কেউ থাকে আমার এই বক্তৃতার পর ভালো হয়ে যান। খারার মানুষ আমার বেশি দরকার নাই ,ভালো মানুষ অল্পতেই আমার চলবে।
তাই এদেশের ভালো মানুষকে নেতৃত্বে দেখতে চায়। যেই অভিসাপ আজ সরকারি দলে টেন্ডারবাজী করেছে,লুটপাট করেছে,মানুষের দিকে তাকায়নাই ,জনগনের দিকে তাকায় নাই আজ তারাই সমাজে পচেঁ গেছে দূর্গন্ধ হয়ে গেছে মানুষ তাদের পছন্দ করেনা। এন. হুসেইন রনী/ জেসি


