আবারও জলাবদ্ধতায় দিশেহারা ফতুল্লার তিন ইউনিয়নের মানুষ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১২:০৫ পিএম
# কোনো খবর রাখেন না স্থানীয় এমপি শামীম ওসমান
আবারও জলাবদ্ধতায় আক্রান্ত হয়ে একেবারে দিশেহারা হয়ে পরেছে ফতুল্লা থানা এলাকার সাধারন মানুষ। বিশেষ করে ডিএনডির ভেতরে এই থানার যে দুটি ইউনিয়ন এবং একটি ইউনিয়নের অংশ রয়েছে এসব এলাকা সাম্প্রতিক বৃষ্টিতে একেবারে ডুবে গেছে। জানা গেছে ফতুল্লা থানার বড় দুটি ইউনিয়নই ডিএনডির ভেতরে অবস্থান করছে। এ দুটি ইউনিয়ন হলো ফতুল্লা এবং কুতুবপুর।
এছাড়া এনায়েতনগর ইউনিয়নের উত্তর মাসদাইর ও গাবতলী এলাকাও এই ইউনিয়নের অংশ। ফলে এ তিনটি ইউনিয়নে অন্তত দশ লাখ মানুষ বসবাস করেন। বর্তমানে এসব ইউনিয়নের ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখ। এছাড়া নন ভোটার বা ভাড়াটিয়া রয়েছে আরো অন্তত পাঁচ লাখ। এলাকাটি একটি শ্রমিক বেল্ট হিসাবে পরিচিত। ফলে অত্র এলাকায় বহিরাগত বহু শ্রমিক বসবাস করেন।
কিন্তু প্রতি বছর এসব এলাকায় জলাবদ্ধতার কারনে চরম দূর্ভোগ পোহাতে হয় বসবাসকার সাধারন মানুষকে। কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যাথাই নেই অত্র এলাকার এমপি একেএম শামীম ওসমানের। এলাকাবাসী জানিয়েছেন শামীম ওসমান জানেনও না ফতুল্লার কোন এলাকায় কি সমস্যা রয়েছে সেটা জানেনও না। তিনি কোনো খবরই রাখেন না।
তিনি তার কিছু অনুগত নেতা এবং ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যানদেও হাতে ছেড়ে দিয়েছেন এলাকার উন্নয়নের ভার। কিন্তু এসব নেতা এবং চেয়ারম্যানরা নিজেদেও ভাগ্য গড়তে ব্যাস্ত। তারা এলাকাবাসীর সমস্যার কোন খোঁজ খবর রাখেন না। যার ফলে বিগত প্রায় পনেরো বছর ধরে বর্ষাকালে জলাবদ্ধতায় ভূগছে এলাকাবাসী এবং দিনে দিনে এই সমস্যা আরো প্রকট হচ্ছে।
যার ফলে এবারও সামান্য বৃষ্টিতেই ডুবে গেছে ডিএনডির ভেতরের গোটা ফতুল্লা এলাকা। এলাকাবাসী জানিয়েছে সামনে বৃষ্টি আরো বাড়বে এবং সাধারন মানুষের দূর্ভোগ আরো বাড়বে। এন. হুসেইন রনী/ জেসি


