Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৫:৪২ পিএম

জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন
Swapno

 

# সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সফল করবো : গিয়াসউদ্দিন

 

 

ধারাবাহিকভাবে সফলতা প্রদর্শন করায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের উপর আস্থা রেখেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। আগামী ১৭ জুন অনুষ্ঠিতব্য জেলা বিএনপির সম্মেলনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন। ১২ জুন রাতে জেলা বিএনপির সম্মেলনের তফসিল ঘোষণার পর গতকাল মনোনয়নপত্র বিক্রি করা শুরু হলে জেলা বিএনপির সভাপতি পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।

 

অন্য কোন প্রার্থী না থাকায় জেলা বিএনপির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন। জেলা বিএনপির সম্মেলনের রিটার্নিং অফিসার এড. গাজী কামরুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পর সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন যুগের চিন্তাকে বলেন, ‘অন্য কোন প্রার্থী মনোনয়ন না কেনায় আমি জেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি আমি শুনেছি।

 

আমার প্রতি নেতাকর্মীরা যে আস্থা ও বিশ্বাস প্রদর্শন করেছেন আমি সেই আস্থার প্রতিদান আমি দায়িত্ব পালনের মাধ্যমে দিতে চাই। যারা আমার উপর আস্থা রেখেছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সুশৃঙ্খলভাবে আগামীর আন্দোলন-সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো সেই প্রত্যয় ব্যক্ত করছি।’  

 

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র কিনেছেন বর্তমান সদস্য সচিব গোলাম ফারুক খোকন ও যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব। গতকাল বিকেল ৪ টা পর্যন্ত কাউন্সিলের জন্য মনোনয়ন পত্র বিক্রি করা হয়। সাধারণ সম্পাদক হিসেবে এই দুজন সংগ্রহ করেন।

 

নির্বাচনী তফসিল অনুযায়ী, জেলা বিএনপির সম্মেলনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় ১৩ জুন সকাল ১০টা থেকে বিকাল ৩টা। জমা নেয়া হয় বিকাল ৪টা থেকে রাত ৮টা। মনোনয়ন ফরম যাচাই বাছাই হবে আজ বিকাল ৫টায়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ সকাল ১০টা থেকে বিকাল ৩টা। সম্মেলনের ভোট গ্রহণের তারিখ ১৭ জুন সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে ১ হাজার ১০ জনের চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন জানান, মনোনয়নপত্র কিনেছি এবং জমা দিয়েছি। সম্মেলনে সিদ্ধান্ত নেবে কাউন্সিলররা।

 

আরেক প্রার্থী মাসুকুল ইসলাম রাজীব জানান, আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। সিদ্ধান্ত কাউন্সিলদের তবে আমি আশাবাদী। প্রায় ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ কাউন্সিল। কাউন্সিলকে সফল করতে গঠন করা হয়েছে ৬ টি উপ-কমিটি। কাউন্সিলে ১০১০ জন কাউন্সিলর ভোট দেবেন ও বিভিন্ন ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৫০০ ডেলিগেট উপস্থিত থাকবেন। কাউন্সিলে আমন্ত্রণ জানানো হবে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণীপেশার অন্তত ১০০ জন অতিথি। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন