Logo
Logo
×

রাজনীতি

অনুকুল সময়ে দায়িত্ব পেলেন গিয়াস উদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৬:২২ পিএম

অনুকুল সময়ে দায়িত্ব পেলেন গিয়াস উদ্দিন
Swapno



অবশেষে আরো বদলে গেলো নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতি। নারায়ণগঞ্জের রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় গিয়াস উদ্দিন জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় আগের তুলনায় আরো শক্তিশালী হয়ে উঠলো বিএনপি। কারন গিয়াস উদ্দিন সভাপতি হওয়ার আগে জেলার সব কয়টি থানায় সম্মেলন করে কমিটি গঠন করতে সক্ষম হয়েছেন।

 

 

এতে জেলা ব্যাপী কিছু ব্যার্থতা সত্বেও দলকে অনেকটাই সংগঠিত করতে পেরেছেন তিনি। এরই মাঝে বাংলাদেশের রাজনীতি নিয়ে আন্তর্জাতিক মহলের নজরধারী অনেকটাই বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষনা করেছে, তাদের ছয় কংগ্রেসম্যান প্রেসিযেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন এবং ইউরোপিয় ইউনিয়নের ৬ পার্লাম্যান্টারিয়ানও এ বিষয়ে চিঠি দিয়ে বাংলাদেশে অবাধ ও সুষ্টু নির্বাচনের ব্যাবস্থা করার জন্য চাপ সৃষ্টি করেছে।

 

 

এতে দেশে এখন বিএনপির নেতাকর্মীদের জন্য অনেকটাই অনুকুল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। ফলে আগামী দিনের আন্দোলনে সুযোগ কাজে লাগাতে পারবেন জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিন।

 

 

পর্যবেক্ষকরা আরো মনে করেন সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন এমন এক সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি হলেন যখন দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বেশ ঘোলাটে। আগের তুলনায় প্রশাসন এখন অনেকটাই নিরপেক্ষ। কেনোনা যেভাবে মার্কিন ভিসা নীতি ঘোষনা করা হয়েছে তাতে বলা হয়েছে কোনো রাজনৈতিক দলের সভাসমাবেশে বাধা দিলে প্রশাসনের ওই সদস্যকে ভিসা দেয়া হবে না।

 

 

এমন কি তার স্ত্রী সন্তানদেরও ভিসা দেয়া হবে না। এতে ভিসা না পেলে তাদের সন্তানরা যুক্তরাস্ট্রে লেখাপড়া করতেও যেতে পারবে না। আর এই ভিসা নীতি অনুস্মরন করতে পারে কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া। কারন এই দেশগুলির সাথে যুক্তরাস্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি আইন রয়েছে।

 

 

তাই এখন আর সহজে প্রশাসনের কেউ চাইবে না কোনো দলের নেতাকর্মীদের অন্যায় ভাবে দমন করতে গিয়ে তাদের নিজেদের এবং সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হোক। তাই আগামী দিনের আন্দোলনে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বদলে যাবে বলেই ধারনা করা হচ্ছে।

 

 

তাই এমন এক সময় গিয়াস উদ্দিন জেলা বিএনপির দায়িত্ব পেলেন যখন নাকি পরিবেশ পরিস্থিতি অনেকটাই বিএনপির অনুকুলে। তাই এই সুযোগ এখন তিনি কিভাবে কাজে লাগান সেটাই দেখার বিষয়।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন