জেলা বিএনপির কাউন্সিলের অভ্যর্থনা উপ-কমিটির প্রস্তুতি সভা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৮:৩৭ পিএম
আগামী ১৭ জুন বহুল পরীক্ষিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলনকে সুসংগঠিত সম্মেলনে রূপ দেওয়া লক্ষে কাউন্সিলকে ঘিরে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৫ জুন) বৃহস্পতিবার জালকুড়ি এলাকায় অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক লুৎফর রহমান খোকার সভাপতিত্বে এই প্রস্তুতি সভার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অভ্যর্থনা উপ কমিটির সকল সদস্যবৃন্দরা জেলা বিএনপির সম্মেলনকে কিভাবে জাঁকজমকপূর্ন করা যায় ও সুসংগঠিতভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে আলোচনা শেষে প্রস্তুতি সভা সফল হয়েছে। আর সকল কার্যক্রম পরিচালনায় ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে অভ্যর্থনা কমিটির নেতৃবৃন্দরা।
খোকার নেতৃত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, কমিটির সকল সদস্যবৃন্দরা, এড.মাহফুজুর রহমান হুমায়ূন, মো.মাজেদুল ইসলাম, শাহাজাহান মেম্বার, শরীফ আহম্মেদ টুটুল, মজিবুর রহমান, তাশিক ওসমান, ইউসুফ আলী ভূঁইয়া, মুহাম্মদ উল্লাহ, হাজী শামসুল হক মোল্লা, রহীমা শরীফ মায়া, রুমা আক্তার, মশিউর রহমান রনি, শহিদুর রহমান স্বপন, খাইরুল ইসলাম সজীব। এস.এ/জেসি


